দুষ্কৃতকারীরা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে -র্যাব
রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে র্যাব। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক বিবৃতিতে এই তথ্য জানান।
র্যাব জানায়, রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, ফকিরাপুলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা ও আক্রমণ চালিয়েছে। দুষ্কৃতকারী সন্ত্রাসীরা গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা প্রধান বিচারকর বাড়িতেও হামলা চালায়।
তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও আক্রমণ চালায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে। তাদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়। সন্ত্রাসীরা রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা ও অ্যাম্বুলেন্সে আগুন দেয়। তারা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতেও হামলা করে। বিভিন্ন সমাবেশে দায়িত্ব পালনরত গণমাধ্যম কর্মীদের ওপরও সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।