ফিন্যান্সিয়াল টাইমস:
দুর্নীতির অভিযোগে মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ১২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৭ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার নাগরিকত্ব চেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের পরিবারের সদস্যদের করা আবেদন দুইবার প্রত্যাখ্যান করা হয়েছে।
যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য ফিন্যান্সিয়াল টাইমসের জুমুয়াবারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গণমাধ্যমে প্রকাশিত 'অর্থপাচার, দুর্নীতি, জালিয়াতি ও ঘুষের' অভিযোগের বিভিন্ন প্রতিবেদনের কারণে তাদের নাগরিকত্বের আবেদন খারিজ করা হয়েছে বলে ফাঁস হওয়া কিছু নথির বরাতে জানানো হয়েছে।
তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চাচা।
প্রতিবেদনে বলা হয়, টিউলিপের চাচি শাহীন সিদ্দিকের আবেদন ২০১৩ সালে খারিজ করে দেয় মাল্টায় বিনিয়োগের মাধ্যমে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স।
ফিনান্সিয়াল টাইমসের কাছে থাকা নথির তথ্য অনুযায়ী, বাংলাদেশের গণমাধ্যমে অবৈধভাবে জমি দখলের একটি অভিযোগের সঙ্গে শাহীন সিদ্দিকের সংশ্লিষ্টতার উল্লেখ করে তার মাল্টার নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করা হয়।
প্রত্যাখ্যানের পাশাপাশি তারিকের পরিবার কীভাবে ওই অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তারও বিস্তারিত বিবরণ উল্লেখ করে হেনলি অ্যান্ড পার্টনার্স।
প্রতিষ্ঠানটি জানায়, ২০১২ সালে ঢাকায় জমি দখলের অভিযোগ ওঠে প্রচ্ছায়া নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রচ্ছায়ার চেয়ারম্যান ছিলেন শাহীন সিদ্দিক। ২০১৩ সালে শাহীনের করা পাসপোর্টর আবেদনে প্রচ্ছায়ার কথা উল্লেখ আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)