দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলির আল্টিমেটাম
আগামী সোমবারের মধ্যে শিক্ষা ভবনসহ শিক্ষা প্রশাসনে গত স্বৈরাচার সরকারের রেখে যাওয়া দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলির আল্টিমেটাম দিয়েছে ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি। দাবি মানা না হলে শিক্ষাভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) শিক্ষাভবনে ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি’র অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। অবস্থান কর্মসূচি থেকে শিক্ষাভবন থেকে বিগত স্বৈরাচার সরকারের রেখে যাওয়া দলদাস ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ, রাষ্ট্র সংস্কার ও শিক্ষা ক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবি জানান। এতে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি এস এম কামাল আহমেদ।
কামাল আহমেদ বলেন, শিক্ষা ক্যাডারে বদলি-পদায়নের ক্ষেত্রে চরম বৈষম্য বিদ্যমান। নির্দিষ্ট কিছু শিক্ষক- কর্মকর্তা ঘুরে-ফিরে মাউশি, ডিআইএ, ব্যানবেইস, নায়েম, শিক্ষা বোর্ড, এনসিটিবিসহ বিভিন্ন দফতর এবং ঢাকাসহ বিভাগীয় ও জেলার প্রধান কলেজগুলোতে কর্মরত আছেন। অন্যদিকে সৎ, যোগ্য, দক্ষ, নিরীহ শিক্ষক-কর্মকর্তারা বছরে পর বছর প্রত্যন্ত অঞ্চল, হাওড়-দ্বীপ, পাহাড় এবং জেলা- উপজেলার ছোট কলেজে কর্মরত আছেন। এই বৈষম্য নিরসনে অবিলম্বে সুষ্ঠু বদলি পদায়ন নীতিমালা জারি করে তা বাস্তবায়ন করার অনুরোধ জানাই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।