দুর্ঘটনা থামছেই না, রোড সাইনে দায় সারছে সওজ
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা থামছেই না। সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান গত এপ্রিলে এই মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক রোড সাইন স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। ওই মাসে চুনতির জাঙ্গালিয়ায় একই স্থানে তিনটি পৃথক দুর্ঘটনায় ১৬ জন মারা যান। উপদেষ্টার আদেশ পেয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) দেশের সবচেয়ে সরু ও ব্যস্ততম এই মহাসড়কের বাঁকে বাঁকে শত শত ‘সাবধান দুর্ঘটনাপ্রবণ এলাকা, গতি কমান’ লেখা সাইন স্থাপন করে। সেই সঙ্গে দেয়া হয় নতুন নতুন স্পিড ব্রেকার। তাতে কাজের কাজ কিছুই হয়নি। এ সড়কে প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে।
গত দুই দিন আগেও এই সড়ক দিয়ে কক্সবাজার আসা-যাওয়ার পথে দেখা যায়, রামুর স্বপ্নতরী বিনোদনকেন্দ্রের কাছে সড়কের বাঁকটি এখনও আগের মতোই বিপজ্জনক অবস্থায় আছে। গতি কমানো কিংবা সচেতনতামূলক কোনো ব্যবস্থা না থাকায় ওই বাঁকে কোনো গাড়িই গতি কমায় না। এখানে বড় ঝুঁকির বিষয়টি হলো, পাহাড়ের কারণে বিপরীত দিক থেকে আসা গাড়ি দূর থেকে দেখা যায় না। ফলে দুই পাশের গাড়িই থাকে বেপরোয়া গতিতে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাহাড়ি ও সমতল এলাকায় এ রকম অসংখ্য বিপজ্জনক বাঁকে সতর্কীকরণ সাইন স্থাপন করা হলেও দ্রুতগামী বাসগুলো তা মানছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)