দুর্ঘটনা ঘটেই চলেছে কিন্তু প্রতিকার নেই -জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকু-ে অক্সিজেন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহত এবং রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। দেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলছে কিন্তু প্রতিকার নেই। কেন এমন মারাত্মক দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে হবে।
দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দাবি জানান। একই সঙ্গে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জি এম কাদের।
তিনি বলেন, কোনো দুর্ঘটনা থেকেই আমরা শিক্ষা নেই না। গেল বছর জুনের প্রথম সপ্তাহে চট্টগ্রামের সীতাকু-ে ভয়াবহ কন্টেইনার বিস্ফোরণের ঘটনার সঠিক তদন্ত ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে এমন দুর্ঘটনা হয়তো এড়ানো সম্ভব হতো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।