দুর্গাপূজার গেট ভাঙার সময় হিন্দু যুবক আটক!
ভোলার বাপ্তা এলাকায় শারদীয় দুর্গাপূজার গেট ভাঙার সময় শিমুল চন্দ্র দে নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার (৯ অক্টোবর) সকালে বাপ্তা শক্তি সংঘ শ্রী শ্রী দুর্গা মন্দিরের রাস্তার লাইটিং গেট ভাঙার সময় তাকে আটক করা হয়।
আটক শিমুল চন্দ্র বাপ্তা ১ নম্বর ওয়ার্ডের মধুসূদন দের ছেলে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোলা, আটক, দুর্গাপূজা, পুলিশভোলায় দুর্গাপূজার গেট ভাঙার সময় হিন্দু যুবক আটক
পুলিশ জানায়, সকালের দিকে মন্দিরের রাস্তার লাইটিং গেটে ইট মেরে কিছু অংশ ভেঙে ফেলে শিমুল চন্দ্র। পরে দুপুরের দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি মিজানুর রহমান বলেন, মন্দির কমিটি ও স্থানীয়রা থানায় কোনো অভিযোগ করেনি। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে তারা দাবি করে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।