দুবাইয়ে জসিমের হাজার কোটি টাকার সম্পত্তি
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীরের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসিম উদ্দিনের নামে দুবাইয়ে রয়েছে হাজার কোটি টাকার সম্পত্তি। বেনজীরের স্ত্রী জিসান মির্জা ও জসিমের যৌথ মালিকানাধীন রয়েল ঈগল রিয়েল এস্টেটের নামে দুবাইয়ে ৯৬টি অফিস, ৪৪টি শপিং আউটলেট, একাধিক হোটেল, অ্যাপার্টমেন্ট ও রেস্টুরেন্টসহ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। এ ছাড়া কক্সবাজারে একাধিক ফাইভ স্টার হোটেলের শেয়ারসহ জসিমের নামে-বেনামে দেশেও রয়েছে শত কোটি টাকার সম্পত্তি।
সম্প্রতি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করে পুলিশ।
দুবাই ছাড়াও দেশে রয়েছে ক্যাশিয়ার জসিমের হাজার কোটি টাকার সম্পত্তি। কক্সবাজারে বেস্ট ওয়েস্ট ইন হোটেল ছাড়াও রামাদা হোটেল নামে একটি ফাইভ স্টার হোটেল গড়ে তুলেছেন জসিম উদ্দিন। হোটেলটির বর্তমান বাজারমূল্য ৪০০ কোটি টাকার বেশি। চট্টগ্রামে জসিমের রয়েছে এক রাজকীয় প্রাসাদ। যা দুবাই বাদশাহদের প্রাসাদকেও হার মানায়। রয়েছে দেড় শ কোটি টাকা মূল্যের আরেকটি বহুতল ভবন। এ ছাড়াও চট্টগ্রামে নামে-বেনামে তার শত কোটি টাকার সম্পত্তি রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।