দুদকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও ও এনসিপি নেতাকে
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৩ মে, ২০২৫ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শতকোটি টাকার তদবির–বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে তাদের প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
গত মঙ্গলবার তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের হাজির হওয়ার নির্ধারিত তারিখ থাকলেও তারা হাজির হননি। আর গাজী সালাউদ্দিন তানভীরের আজই হাজির হওয়ার তারিখ নির্ধারিত ছিল।
তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে চিকিৎসক বদলি, টেন্ডার ও প্রশাসনিক তদবিরের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ আছে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমে কথা বলেননি তুহিন ফারাবী। তবে মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। আমি পদত্যাগ করছি উপদেষ্টার পিও পদ থেকেও।’
দুদকের উপপরিচালক ও জনসংযো গ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে পাওয়া তথ্য-উপাত্ত ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দুদকের কর্মকর্তারা জানান, সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিবিতে কাগজ সরবরাহে মোটা অঙ্কের কমিশন নেওয়া, বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে জেলা প্রশাসক নিয়োগসহ একাধিক তদবিরের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সালাউদ্দিন তানভীর সাংবাদিকদের বলেন, ‘আমি নির্দোষ। অভিযোগ প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত।’
এদিকে স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)