দুই হাজার টাকা আয়করের বিধান বাতিল হচ্ছে
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২১ জুন, ২০২৩ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
প্রস্তাবিত নতুন বাজেটে দুই হাজার টাকা আয়করের যে বিধান রাখা হয়েছে তা বাতিল করা হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরের এই বাজেটে করযোগ্য আয় না থাকলেও আয়কর দেওয়ার বিধান রাখা হয়। অর্থাৎ প্রস্তাব অনুযায়ী, রিটার্ন জমার স্লিপ বা প্রাপ্তি স্বীকারপত্র পেতে শূন্য রিটার্ন জমা (করযোগ্য আয় না দেখিয়ে রিটার্ন জমা) দিলেও দুই হাজার টাকা আয়কর দিতে হবে। তবে বাজেটে এমন বিধান রাখায় বিভিন্ন মহলে তুমুল বিতর্কের পর এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের দায়িত্বশীল ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুই হাজার টাকা কর নির্ধারণ নিয়ে সাধারণের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। জাতীয় সংসদের অনেক আইনপ্রণেতা ও সরকারি বিভিন্ন সংস্থাও এর বিপক্ষে মত দিয়েছে। সবার মতামতের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরও জানান, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আইন বাতিল করবেন। এই আইন বাতিল হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
নতুন বাজেটে শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলপয়েন্ট কলমের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ দেশের সর্বস্তরের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ফলে এই সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ সরে না এলেও আংশিক সরে আসতে বাধ্য হয়েছে সরকার। যদিও শিক্ষাবিদরা মনে করছেন, শিক্ষার মূল উপকরণ থেকে কোনো ধরনের ভ্যাট আরোপ করা উচিত নয়।
অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটে বলপয়েন্ট কলমের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলেও এখন তা কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা হচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে বলপয়েন্ট কলমের ওপর কোনো ধরনের ভ্যাট আরোপ করা ছিল না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)