দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করলো ইরান, তবে দিয়ে রাখলো কড়া হুঁশিয়ারি
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে অবশেষে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। মার্কিন সন্ত্রাসী ড্রাম্পের বার বার প্রস্তাবিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইরান। তবে এই সম্মতির পাশাপাশি কঠোর সতর্কবার্তাও দিয়েছে তেহরান, যা পুরো পরিস্থিতিকে এখনো অনিশ্চয়তার মধ্যেই রেখেছে।
গতকাল বুধবার (৮ এপ্রিল) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাঘচি এক বিবৃতিতে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুরোধ ও আলোচনার প্রস্তাবের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, যদি ইরানের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ রাখা হয়, তবে দেশটির সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষামূলক অভিযান স্থগিত রাখবে।
এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, ইরানের অবস্থান সম্পূর্ণ শর্তসাপেক্ষ। অর্থাৎ প্রতিপক্ষ কোনো ধরনের আক্রমণ চালালে বা সমঝোতা ভঙ্গ করলে, ইরানও দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানাবে। ফলে যুদ্ধবিরতির এই প্রস্তাব বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে পারস্পরিক আস্থার ওপর।
একইসঙ্গে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে ইরান। বিবৃতিতে বলা হয়, আগামী দুই সপ্তাহের জন্য এই প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা হবে, তবে তা ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনায় রেখেই পরিচালিত হবে।
তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, এই যুদ্ধবিরতি কোনোভাবেই চলমান যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না। বরং এটি একটি সাময়িক বিরতি মাত্র, যার মাধ্যমে আলোচনার সুযোগ তৈরি করা হচ্ছে। শত্রুপক্ষ কোনো ভুল করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)