দুই বিশ্ব সন্ত্রাসী ড্রাম্প-নিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণে পুরস্কার ঘোষণা নিয়ে তোড়জোড়
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন সন্ত্রাসী ড্রাম্প ও ইস্রো সন্ত্রাসী নিয়াহু এবং মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম নির্ধারণ করেছে ইরান সরকার।
ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান ইবরাহিম আজিজির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইউকে।
টেলিগ্রাফ ইউকে-কে ইবরাহিম আজিজি জানিয়েছেন, ড্রাম্প-নিয়াহু এবং কুপার- ৩ জনের মাথার দাম নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ইউরো বা ৫ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ডলার। যে বা যারা এই ৩ জনকে ‘দোযখে পাঠাতে পারবে’ তারা হবেন এই পুরস্কারের হকদার। তবে এখনও এটি অনানুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর্যায়ে আসেনি।
“পার্লামেন্টে ‘কাউন্টার-অ্যাকশন বাই মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অব দ্য ইসলামিক রিপাবলিক’ নামে একটি বিল তৈরি করা হচ্ছে। সেখানে সংবিধিবদ্ধভাবে এই পুরস্কারের ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলেই এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।”
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতেই এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইবরাহিম আজিজি।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাবাভিয়ান এ বিষয়ে টেলিগ্রাফ ইউকে-কে জানিয়েছেন, “ড্রাম্প এবং নিয়াহুকে নরকে পাঠানো বিষয়ক বিলটির ওপর শিগগিরই পার্লামেন্টে ভোট হবে।”
ইরানের সরকারপন্থি সংবাদমাধ্যম মাসাফ এক প্রতিবেদনে জানিয়েছে, মাথার দাম ঘোষণার ব্যাপারটি ব্যাপকভাবে প্রচারের জন্যও আলাদাভাবে ৫ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। সূত্র: টেলিগ্রাফ ইউকে, এনডিটিভি ওয়ার্ল্ড।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)