রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
অকুতোভয় তেহরান, বন্দুক হাতে ইরানিদের মহড়া

- রাস্তায় রাস্তায় স্লোগান: রাইফেল চালানো শিখছে নারীরাও

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, রাত ১:১৮

আল ইহসান ডেস্ক:
ইরানের রাজধানী তেহরান। ব্যস্ততম শহরটির রাত নামলেই দৃশ্য পালটে যায়। ক্রমাগত মার্কিন হামলার মুখে থাকলেও অকুতোভয় সেখানকার বাসিন্দারা। সন্ত্রাসী ড্রাম্পের ফাঁকা হুমকিকে কোনরুপ তোয়াক্কা না করে সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সাধারণ জনগণের মাঝে এখন সাজ সাজ রব।
হাতে বন্দুক, কপালে পতাকা আর বুকে অদম্য সাহস নিয়ে সেøাগান দিচ্ছেন, ‘আমেরিকা ধ্বংস হোক’। সারাদিন কাজ শেষে তেহরানের রাজপথে নিয়মিতভাবে মহড়া দিচ্ছেন হাজার হাজার ইরানি।
গত মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে রাজধানী তেহরানের এই পালটে যাওয়া রূপ।
রাজধানীর অন্যতম অভিজাত এলাকা তাজরীশ স্কয়ারের কাছাকাছি জড়ো হয়ে যুক্তরাষ্ট্রকে ধিক্কার দিচ্ছে জনগণ। এই সমাবেশগুলো গত তিন মাস ধরে প্রায় প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে আসছে।
এছাড়াও ভনক স্কয়ারের প্রতিবাদে অংশ নেওয়া নাগরিকদের একে-৪৭অ্যাসাল্ট রাইফেল চালানোও শেখানো হচ্ছে। অন্যদিকে অস্ত্র হাতে তুলে নেওয়ার এই সাধারণ আহ্বান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও বারবার সম্প্রচার করা হচ্ছে। সেখানে বেশ কয়েকটি চ্যানেলের উপস্থাপকদের অ্যাসাল্ট রাইফেল প্রদর্শন করতে দেখা গেছে।
ইরানের পতাকার রঙে চশমা পরা তিয়ানা নামের এক তরুণী বলেন, ‘আমি আমার দেশ, আমার ঈমান এবং দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করতে পুরোপুরি প্রস্তুত।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের সব জনগণ, পুরো সেনাবাহিনী এবং আমাদের যত কমান্ডার আছেন, সবাই তাদের জীবন ইসলামের জন্য কুরবান করতে এবং পুরো অন্তর ও আত্মা দিয়ে লড়াই করতে প্রস্তুত।’
মার্কিন সন্ত্রাসী ড্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সাম্প্রতিক যুদ্ধ শুরুর হুমকিকে এভাবেই উড়িয়ে দেন সেই তরুণীর মত লক্ষ-কোটি ইরানী। এছাড়াও এক বয়োবৃদ্ধ ব্যক্তির একটি প্ল্যাকার্ডে লিখা ছিলো- ‘পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আমাদের সীমান্তের মতোই গুরুত্বপূর্ণ, তাই আমরা এগুলো রক্ষা করবো।’
সন্ত্রাসী মার্কিন-ইস্রো সম্ভাব্য বিমান হামলার আশঙ্কা যত বাড়ছে, ততই ইরানীদের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার একটি অনিবার্য অনুভূতি দানা বাঁধছে। লন্ডন ও দুবাইতে বড় হয়েছেন বলে জানানো ফাতিমা নামের এক নারী বলেন, ‘আমরা জানি এই যুদ্ধ শেষ হয়নি। আমরা জানি ওই সন্ত্রাসী (ড্রাম্প) আসলে কোনো আলোচনা করবে না। আলোচনার নামে সময় ক্ষেপণ করা তার উদ্দেশ্য’।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ২ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ২ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ২ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ২ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ২ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ২ দিন আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা ২ দিন আগে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ২ দিন আগে ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ৩ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ৩ দিন আগে সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ … ৩ দিন আগে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।… ৩ দিন আগে