দুই প্রকল্পে গচ্চা ২৬ কোটি টাকা, আবার বড় প্রকল্পের তোড়জোড়
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ রবি, ১৩৯৪ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ছোট হিমাগার নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) দুটি প্রকল্প কৃষকবান্ধব ও সাশ্রয়ী না হওয়ায় সরকারের গচ্চা গেছে প্রায় ২৬ কোটি টাকা। অতিসম্প্রতি জমা পড়া ডিএইর ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ প্রকল্পের প্রভাব মূল্যায়ন প্রতিবেদন সূত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে। এমন প্রেক্ষাপটে হিমাগার নিয়ে বড় প্রকল্পের তোড়জোড় শুরু করেছে কৃষি মন্ত্রণালয়। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, পাইলট প্রকল্পের সফলতার মাত্রা দেখেই সরকারের বড় প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। নইলে সরকারের অর্থ অপচয়ের পাশাপাশি প্রান্তিক কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হবেন।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মৌসুমে উৎপাদিত ফল ও সবজি সংরক্ষণে সরকার দুটি প্রকল্পে প্রায় ২৬ কোটি টাকা ব্যয় করেছে। এসব প্রকল্পে ১৮০টি ছোট হিমাগার করার কথা থাকলেও এ পর্যন্ত করা হয়েছে ১৫০টি। একটি প্রকল্পে ১২ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন এলাকায় ১০০টি হিমাগার তৈরি করা হয়েছে। আরেকটি প্রকল্পে ১৪ কোটি টাকা ব্যয়ে ৮০টি করার কথা থাকলেও করা হয়েছে ৫০টি। প্রকল্প দুটির একটি চলতি বছরের জুনে শেষ হয়েছে, অন্যটি আগামী অক্টোবরে শেষ হবে। দুটি প্রকল্পে তৈরি হিমাগারগুলোর ক্ষেত্রেই কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে এখন আরও প্রায় দুই হাজার হিমাগার তৈরির প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
ডিএইর অনুসন্ধান কমিটি প্রকল্পের ২৬টি হিমাগার সরাসরি গিয়ে পরিদর্শন করেছেন। কমিটির সুপারিশে বলা হয়েছে, পানিবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে স্থাপিত ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজসমূহ বর্তমান প্রেক্ষাপটে আর সম্প্রসারণ না করে অধিকতর গবেষণা করে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।
ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ কার্যক্রম সরেজমিন অনুসন্ধান ও প্রভাব মূল্যায়ন কমিটির আহ্বায়ক ডিএইর অতিরিক্ত পরিচালক রওশন আলম। জানতে চাইলে তিনি বলেন, বাস্তবে যেটা পেয়েছি, সেটাই আমরা প্রকল্প মূল্যায়ন প্রতিবেদনে লিখেছি। সরকারি অর্থ অপচয় হচ্ছে কি না, সেটা যাচাই করেছি।
মূল্যায়ন প্রতিবেদন দেখার পর মিনি হিমাগার নিয়ে বড় প্রকল্পের বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে মন্তব্য করেন রওশন আলম।
সরকার আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশে দুই হাজার ছোট হিমাগার তৈরির পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। গত ১৫ জুন রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ক্ষুদ্র হিমাগারগুলো চালানোর জন্য ২০ জন কৃষকের সমন্বয়ে একটি করে কমিটি গঠন করা হবে। এই হিমাগারগুলো সম্পূর্ণ সৌরবিদ্যুৎ দিয়ে চলবে। সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের পাইলটিং (পরীক্ষামূলক কাজ) এর মধ্যে শেষ হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
‘সৌরশক্তিনির্ভর মিনি হিমাগার ও ফসল সংগ্রহত্তোর ব্যবস্থাপনা প্রকল্প’ নামে প্রস্তাবিত নতুন বড় প্রকল্পটির ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে ছোট দুটি হিমাগার প্রকল্পের নেতিবাচক খবরের প্রভাবে বড় প্রকল্প আদৌ নেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘প্রকল্পের নামে অর্থ লোপাটে কিছু মানুষের পকেট ভরবে। কিন্তু প্রান্তিক কৃষকের উপকার হবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রতিমকে হত্যার বিস্তারিত জানিয়েছে পুলিশ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামরিক আদালতে চাকরিচ্যুত, তথ্য গোপন করে সরকারি স্কুলে শিক্ষক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের রিপোর্ট পেশ করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্তৃত হবে -স্পিকার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তারেক রহমানের সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় -চীনা রাষ্ট্রদূত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই -আইনমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন পে-স্কেলে মাসিক পেনশন ১৮ হাজার থেকে ৭০ হাজার ২০০ টাকা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়ণের ঘর ছাড়ার হিড়িক, কারণ যা জানা যাচ্ছে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












