রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

দুই দশকে ডিমের হালি ১২ থেকে ৫৫ টাকা

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, সকাল ৪:০৩
দুই দশকে ডিমের হালি ১২ থেকে ৫৫ টাকা

নিজস্ব প্রতিবেদক:
দেশে পোল্ট্রি শিল্পের বাণিজ্যিক প্রসার ঘটে ২০০০ সালের পর। দেশি-বিদেশি কোম্পানিগুলোও এসময় তাদের উৎপাদনের ক্ষেত্রগুলো প্রসারিত করা শুরু করে। প্রতিটি ডিমের দাম ওই সময় ছিল তিন টাকার কম। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যও বলছে, ২০০৬ সাল পর্যন্ত এক হালি ডিমের দাম ছিল ১২ টাকার মধ্যে। দুই দশকের ব্যবধানে এখন এক হালি ডিম কিনতেই গুনতে হচ্ছে ৫৫ টাকা।
২০০৬ সালে অতীতের সব হিসাব ওলট-পালট করে দেয় বার্ডফ্লু সংক্রমণ। ধাক্কা আসে বাংলাদেশের পোল্ট্রি শিল্পে। প্রতিদিন বন্ধ হতে থাকে নতুন নতুন খামার। কয়েক বছরে প্রচুর খামার বন্ধ হয়ে তৈরি হয় সরবরাহ সংকট। ডিমের দামও দফায় দফায় বেড়ে ২০০৯-১০ সালের দিকে দ্বিগুণেরও বেশি হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, ২০০৯-১০ অর্থবছরে এসে দেশে প্রতি হালি মুরগির ডিমের গড় দাম দাঁড়ায় ২৬ টাকা ৭৬ পয়সা। অর্থাৎ, ওই সময় তিন থেকে চার বছরের ব্যবধানে ডিমের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। এরপর ২০১০-১১ অর্থবছরে ডিমের গড় দাম কিছুটা কমে, যা প্রতি হালি ২৫ টাকারও কম ছিল। তবে সে সুদিন বেশিদিন থাকেনি। পরের বছর ২০১১-১২ সালে এসে সাড়ে ২৯ টাকা ছাড়িয়ে যায়।
বিবিএস বলছে, ২০১২-১৩ অর্থবছরে ডিমের হালিপ্রতি গড় দাম এসে দাঁড়ায় ৩৭ টাকা ১৩ পয়সায়। এক বছরে এ ব্যবধান সর্বোচ্চ, যা আগের বছরের চেয়ে হালিপ্রতি ৮ টাকা বেশি। অর্থাৎ, প্রতিটি ডিমের দাম দুই টাকা বেড়ে তখন দাঁড়ায় সাড়ে ৯ টাকার কাছাকাছি।
পরের বছর (২০১৩-১৪ অর্থবছর) দাম কিছুটা কমেছিল। গড় দাম আবারও প্রতি হালি ৩২ টাকায় নামে। এরপর ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত ডিমের গড় দাম সাড়ে ৩৩ টাকার মধ্যে ছিল। পরবর্তী টানা তিন বছর হালিপ্রতি ডিমের দাম গড়ে প্রায় এক টাকা করে বেড়ে ৩৬ টাকা পর্যন্ত ওঠে। অর্থাৎ, ২০২০-২১ অর্থবছরে ডিমের দাম ছিল ৩৬ টাকা ২৫ পয়সা। ২০২১-২২ অর্থবছরে তুলনামূলক বেশি বাড়ে দাম। তখন প্রতি হালি ডিমের দাম বাড়ে ৩ টাকা। ওই বছর গড় দাম ছিল ৩৯ টাকা ৪২ পয়সা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিমের দাম ওই পর্যন্ত (২০২১-২২ অর্থবছর) বৃদ্ধির মধ্যে স্বাভাবিকতা রয়েছে। তবে গত বছর থেকে বৃদ্ধি অযৌক্তিক। সবশেষ গত জুলাইয়ে যেখানে গড় দাম ছিল ৪০ টাকার কিছু কম, সেটা এখন কমপক্ষে ৫২ টাকায় ঠেকেছে।
ঢাকার পাড়া-মহল্লার মুদি দোকান থেকে ফার্মের মুরগির এক হালি ডিম কিনতে লাগছে ৫৫ টাকা পর্যন্ত। বাজারে গেলে ৫০-৫২ টাকা। ফলে মুদি দোকানের দাম ধরলে এখন একটি ডিমের দাম পড়ে ১৩ টাকা ৭৫ পয়সা। সে হিসাবে গড় করলে গত এক বছরে প্রতি হালি ডিমের দাম বেড়েছে প্রায় ১২ টাকার কাছাকাছি, যা এ যাবতকালের সর্বোচ্চ।
দেশে হঠাৎ কেন ডিমের দাম এত অস্বাভাবিক বাড়ছে তার কোনো সদুত্তোর নেই কারও কাছে।
দফায় দফায় সংবাদ সম্মেলন করে নানা অসঙ্গতিপূর্ণ তথ্য দিয়ে আসছে ছোট ছোট খামারি ও ডিলারদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘করপোরেটদের সিন্ডিকেটের কারণে ডিমের দামে এ অবস্থা হয়েছে। করপোরেট গোষ্ঠীগুলো এখন ডিমে ৬০ শতাংশ মুনাফা করছে। এছাড়া তারা মুরগির বাচ্চায় ১০০-২০০ শতাংশ, ফিডে ৫০ শতাংশ মুনাফা হাতিয়ে নিচ্ছে। যার প্রভাব পড়ছে ডিমের দামে।’
সুমন হাওলাদার বলেন, ‘ডিম আগের দামে ফিরিয়ে নিতে হলে খাবার (ফিড) ও মুরগির বাচ্চার দাম স্বাভাবিক করতে হবে। করপোরেটরা এখন ছোট ছোট খামারিদের ধ্বংস করে বাজার মনোপলি করেছে। কোভিডের আগে কোম্পানিগুলো ডিম সেভাবে উৎপাদন করেনি। তারা কেবল ফিড ও মুরগির বাচ্চা উৎপাদন করতো। কিন্তু কোভিডের পরে তারা ১৫ শতাংশ ডিমের ব্যবসায় নেমেছে এবং এরপর থেকেই বাজারে তৈরি হয়েছে অস্থিরতা।’
এসব বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সভাপতি ও কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন হাসানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সম্প্রতি গণমাধ্যমে সিন্ডিকেটের অভিযোগ নিয়ে তিনি একটি বিবৃতি দেন। তাতে বলেন, ডিমের দাম অস্থির করার বিষয়ে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে অন্যায়ভাবে দায়ী করা হয়। দেশে দৈনিক ডিমের গড় চাহিদা প্রায় চার কোটি পিস, যার মাত্র ১৫ শতাংশ উৎপাদন করে করপোরেট প্রতিষ্ঠানগুলো। বাজারে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে যে কোনো পণ্যের দাম নির্ধারণ করা হয়। ডিমের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তাই সিন্ডিকেট করে ডিমের দাম নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ১ ঘণ্টা আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১৭ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১৮ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১৯ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১৯ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১৯ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১৯ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১৯ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১৯ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১৯ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১৯ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১৯ ঘণ্টা আগে