রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

দুই দলের কর্মসূচি: সংঘাতের পথে রাজনীতি

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, রাত ২:৩৪
দুই দলের কর্মসূচি: সংঘাতের পথে রাজনীতি

নিজস্ব প্রতিবেদক:
সংবিধান মেনে নিজেদের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে অনড় রয়েছে ক্ষমতাসীনেরা। অন্যদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে রাজপথের লড়াইকে বেছে নিয়েছে বিএনপি। না আওয়ামী লীগ, না বিএনপিÍএকচুলও ছাড় দিচ্ছে না কেউ। আগামী নির্বাচন ঘিরে দুই দলের এমন অবস্থান নিয়ে সংঘাতের যে আশঙ্কা করা হচ্ছিল, মনে হচ্ছে দেশ সেদিকেই যাচ্ছে।
এতে সাধারণ নাগরিকদের মনে শঙ্কা-উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই পরিস্থিতির লাগাম টানতে না পারলে সামনে দেশ এক ভয়ানক বিপদের মুখে পড়তে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দলের সমঝোতা না হলে পরিস্থিতি খুবই খারাপ হতে পারে। এই অবস্থায় দেশ ও জনগণের কল্যাণের জন্য উভয় দলকেই সহনশীল হতে হবে। সমঝোতা করতে হবে। ’ যদিও দুই দলের কর্মকা-ে সমঝোতার কোনো লক্ষণ এখনো দেখছেন না এই অধ্যাপক।
সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করেছে বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো। এই কর্মসূচির প্রথম দিন ছিল গত মঙ্গলবার। আগের দিনগুলোর মতো সেদিনও রাজপথে অবস্থান নেয় আওয়ামী লীগ। তাদের কর্মসূচি ছিল শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।
রাজপথে অনেক জায়গায় মুখোমুখি হয়ে যায় দুই পক্ষ। হামলা-সংঘর্ষ হয় ঢাকা, লক্ষ্মীপুর, ফেনী, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, জয়পুরহাট, বগুড়া, পিরোজপুর ও রাজবাড়ীতে। এর মধ্যে সংঘর্ষে লক্ষ্মীপুরে প্রাণ হারান কৃষক দলের এক নেতা। আর সব জায়গা মিলিয়ে আহত দুই দলের নেতা-কর্মী ও পুলিশসহ প্রায় ৫০০।
পূর্বঘোষণা অনুযায়ী সেদিন রাজধানীসহ জেলা ও মহানগরে পদযাত্রা করে বিএনপি। রাজধানীতে সাত ঘণ্টায় ১৬ কিলোমিটার হেঁটে সরকারকে কঠোর বার্তা দেয় দলটি। সরকারের পদত্যাগ দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পদত্যাগ করেন। নইলে ফয়সালা হবে রাজপথে। ’
গতকাল বুধবার রাজধানীর উত্তরায় দিনব্যাপী পদযাত্রার উদ্বোধনকালে সরকারকে আর ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘ছেড়ে দেওয়ার দিন শেষ। আর কাউকে ছাড় দেওয়া যাবে না। ’ তাঁদের কথাবার্তায় বোঝা যাচ্ছে, চূড়ান্ত লক্ষ্য অর্জনে তাঁরা মরিয়া।
গতকাল রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে বিএনপিকে প্রতিহত করার কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের (বিএনপি) প্রতিহত করতে হবে। নির্বাচনে বাধা দিতে আসলে আমরা প্রতিহত করব। ’ তাহলে কেউই আর ছাড় দিতে চাইছে না।
চলমান আন্দোলন ঘিরে এর আগেও বিএনপির ১৭ জন নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন বলে দলটির দাবি। এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত দুই দিনের কর্মসূচি ঘিরে একজন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ২ হাজার নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, আহত অন্তত ৩ হাজার। এ ছাড়া গত দুই দিনের ঘটনায় ৩১০টি মামলায় ১১ হাজারের অধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ সময়ে অন্তত ১ হাজার ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা সহনশীল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। তারাই (আওয়ামী লীগ) আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আক্রমণ করেছে। আমরা মার খেয়ে মার হজম করেছি। ’ তিনি আরও বলেন, ‘সরকারি দলকেই সহনশীল হতে হয়। তা না করে তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিস্ট কায়দায় বাধা দিচ্ছে, আক্রমণ করছে। যে কারণে আজকের এই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ’
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা নিয়ন্ত্রণে আছে। আশা করি কোনো সংঘাত হবে না। বিএনপি-জামায়াত করলে করতে পারে। সেটা তাদের ব্যাপার। আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু হবে না। ’
দুই দলের মধ্যে রাজনৈতিক সমঝোতার প্রশ্নে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই মুহূর্তে দেখতেছি না। ভবিষ্যতেরটা ভবিষ্যতেই বোঝা যাবে। ’
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ১ ঘণ্টা আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১৭ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১৮ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১৯ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১৯ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১৯ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১৯ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১৯ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১৯ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১৯ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১৯ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১৯ ঘণ্টা আগে