দিনে ৩ বার, তিন মাস কৃমির ওষুধ খেতে বললেন চিকিৎসক!
নিজস্ব প্রতিবেদক:
কৃমিনাশক ওষুধের ডোজ দিনে তিনবার তিন মাস- এমন কথা সাধারণত কেউই বিশ্বাস করবেন না। কিন্তু এমন কথা যখন কোনো চিকিৎসক লিখিত আকারে প্রেসক্রিপশনের মাধ্যমে বলেন, তাহলে কেমন হবে?
সাধারণত চিকিৎসকরা লিখিত আকারে কিংবা মৌখিকভাবে যা বলেন, রোগী তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করে থাকেন। সাধারণ কৃমিনাশক ওষুধ এমবিবিএস কোনো চিকিৎসক প্রতিদিন একটা করে তিনবার তিন মাস খেতে নির্দেশনা দেয়। সেক্ষেত্রে চিকিৎসকের বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন আশা স্বাভাবিক।
এমনই প্রেসক্রিপশন লিখেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাস করা চিকিৎসক দাবি করা সুমাইয়া আজাদ প্রাপ্তি। তিনি রংপুর মেডিকেল থেকে এমবিবিএস সিএমইউ আল্ট্রা এবং বিএমডিসি (রেজি : এ-১৩০৩৮৮) নিবন্ধনকৃত।
সুমাইয়া আজাদ প্রাপ্তি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া ট্রাস্টের আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে স্ত্রী, প্রসূতি গাইনি, মেডিসিন রোগের অভিজ্ঞ এবং সনোলজিস্ট পরিচয়ে নিয়মিত রোগী দেখেন।
তবে নিজের এমন ভুল স্বীকার করতে নারাজ তিনি। ওই চিকিৎক দাবি করেন, ক্যালসিয়ামের ওষুধ এনজেনটা ডিএস লিখতে চেয়েছিলেন, সেটা কলমের ভুলে এলবেন ডিএস হয়ে গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।