বিদেশি বিনিয়োগ কমায় রেকর্ড, বেড়েছে বৈদেশিক ঋণ
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ৩০ মে, ২০২৪ খ্রি:, ১৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সম্পর্কে আরও একটি দুঃসংবাদ দিল কেন্দ্রীয় ব্যাংক। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই কমেছে রেকর্ড পরিমাণে। একই সময়ে দেশে বিদ্যমান অর্থনৈতিক মন্দা ও তীব্র ডলার সংকটের মধ্যেও দেশ থেকে বিদেশে পুঁজি নেওয়ার প্রবণতা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বৈদেশিক ঋণের স্থিতি।
২০২২ সালের তুলনায় ২০২৩ সালে গ্রস এফডিআই কমেছে ১৭.৮ শতাংশ, নিট হিসাবে কমেছে ১৩.৭ শতাংশ। এর বিপরীতে বৈদেশিক ঋণ বেড়েছে ৪.৩ শতাংশ। দেশ থেকে বিদেশে পুঁজি নেওয়ার প্রবণতা বেড়েছে ১৩.১০ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। বৈদেশিক বিনিয়োগ ও ঋণ বিষয়ক এ প্রতিবেদনটি কেন্দ্রীয় ব্যাংক প্রতি ৬ মাস পরপর প্রকাশ করে। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়- ২০২২ সালে দেশে এফডিআই এসেছিল ৪৮২ কোটি ৭৩ লাখ ডলার। গত ২০২৩ সালে এসেছে ৩৯৬ কোটি ৯৮ লাখ ডলার। ওই এক বছরের ব্যবধানে এফডিআই কমেছে ১৭.৮ শতাংশ। যা আগের যে কোনো সময়ের তুলনায় রেকর্ড। অতীতে এত বেশি হারে কখনোই এফডিআই কমেনি। বৈশ্বিক মন্দার কারণে বাংলাদেশে এফডিআই কমেছে বলে প্রতিবেদনে উল্লেøখ করা হয়েছে। তবে ২০২১ সালের তুলনায় এফডিআই বেড়েছে মাত্র ২.২ শতাংশ। ২০২১ সালে এফডিআই এসেছিল ৩৮৮ কোটি ৩৩ লাখ ডলার।
দেশে এফডিআই আনা থেকে দেশ থেকে তুলে নেওয়ার পরিমাণ বাদ দিয়ে নিট এফডিআইয়ের হিসাব করা হয়। নিট হিসাবে এফডিআই ২০২২ সালে এসেছিল ৩৪৭ কোটি ৯৯ লাখ ডলার। ২০২৩ সালে এসেছে ৩০০ কোটি ডলার। এ হিসাবে এফডিআই কমেছে ১৩.৭ শতাংশ। তবে ২০২১ সালের তুলনায় নিট এফডিআই বেড়েছে ৩.৮ শতাংশ। ওই বছর নিট এফডিআই এসেছিল ২৮৯ কোটি ৫৬ লাখ ডলার।
এ প্রসঙ্গে বিশ্লেষকরা বলেছেন, বৈশ্বিক মন্দার পাশাপাশি দেশে ডলার সংকট ও অর্থনৈতিক সংকটের কারণে দেশি উদ্যোক্তারা যেমন পুজি বিনিয়োগ করছেন না। তেমনি বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগ করছেন না। বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে ডলার সংকট নিরসন করতে হবে। মূল্যস্ফীতির হার কমাতে হবে। সুদের হার বেশি থাকলেও বিদেশি বিনিয়োগ আসবে না। বিনিয়োগ আনতে হলে সুদের হারও কমাতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












