দাম বেড়েছে, গরু কুরবানি কমেছে
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৫ জুন, ২০২৫ খ্রি:, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বাজার বিশ্লেষক ও কুরবানিদাতাদের কেউ কেউ বলছেন, কেউ কেউ অতীতে একটি গরু কুরবানি দিতেন, এখন দেন ভাগে। কেউ কেউ গরুর বদলে ছাগল কুরবানি দিচ্ছেন। ভাগে গরু কুরবানি দেওয়ার চেয়ে ছাগলে খরচ কম।
অর্থনীতিবিদেরা বলছেন, আপাতদৃষ্টিতে বোঝা যায়, মধ্য ও নিম্নমধ্যবিত্তের অনেকে কুরবানি দেওয়ার সামর্থ্য হারিয়েছে। একে তো গরু-ছাগলের দাম চড়া, অন্যদিকে মূল্যস্ফীতিতে তাদের খরচ বেড়েছে। আয়বৈষম্য ব্যাপকভাবে বেড়েছে। ফলে একটি শ্রেণি বেশি খরচ করতে পারছে। সীমিত আয়ের মানুষেরা বিপাকে রয়েছেন।
সাধারণত কুরবানিযোগ্য গরুর দাম আরও বেশি হয়। কারণ, এসব গরু বাছাই করে কেনেন ক্রেতারা। গরুগুলো হৃষ্টপুষ্ট ও দেখতে আকর্ষণীয় হয়। ঢাকার গাবতলী গরুর হাটে মঙ্গলবার ছোট আকারের গরু (মণ দুয়েকের মতো গোশত হবে) ৮০ হাজার টাকার আশপাশে বিক্রি হয়েছে। ফলে গোশতের কেজিপ্রতি দর পড়ছে এক হাজার টাকার আশপাশে। ছাগলের দামও চড়া।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে গোখাদ্যের বাড়তি দাম, চারণভূমি কমে যাওয়া, সরকারের পর্যাপ্ত সহযোগিতার অভাবসহ নানা সংকটে ভুগছে প্রাণিসম্পদ খাত। পাশাপাশি গোশত বেশি হয়, এমন জাতের সম্প্রসারণ খুব একটা হয়নি।
ব্রাহমা জাতের গরু গোশত বেশি দেয়। এই গরুর জাত সম্প্রসারণে প্রকল্প নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রায় ৩১ কোটি টাকা খরচ করেছে। কিন্তু দেশের দুধের জাতের গরু পালন কমে যাওয়ার আশঙ্কার কথা বলে তারা ব্রাহমা জাতের অনুমোদন দেয়নি। তবে খামারিদের অনেকেই মনে করেন, বেশি গোশত হওয়া জাত ছাড়া উৎপাদন খরচ কমানো সম্ভব নয়। উৎপাদন খরচ না কমলে গোশতের দামও কমবে না। কারণ, গোশত আমদানি নিষিদ্ধ। বাজারে প্রতিযোগিতা কম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)