দাম বৃদ্ধির পরও তেল-চিনির জন্য হাহাকার
, ২৭ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সয়াবিন তেল লিটারে ১২ টাকা ও চিনির দাম কেজিতে ১২ টাকা বৃদ্ধির পরও বাজারে তেল-চিনির জন্য হাহাকার। খুচরা ব্যবসায়ীরা মিল ও ডিলারের কাছ থেকে চাহিদা মতো পাচ্ছে না। তাই বিক্রি করতেও পারছেন না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীদের দাবির মুখে সরকার চিনির দাম ৯৫ থেকে ১০৭ টাকা কেজি ঘোষণা করেছে গত ১৭ নভেম্বর। তারপরও সহজে মিলছে না চিনি।
এ ব্যাপারে কারওয়ান বাজারের ইউসুফ জেনারেল স্টোরের ইউসুফ, রাব্বি ট্রেডার্সের ফারুক আলী স্টোরের আলী হোসেন, আব্দুর রব স্টোরের রবসহ অনেক খুচরা ব্যবসায়ীরা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, চিনি ৯৫ টাকা থেকে ১০৭ টাকা করেছে মিল থেকে। তারপরও চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। হাউকাউ লেগে আছে। ডিলাররা দিব-দিচ্ছি বলে দিচ্ছে না। আবার একদিন ২০ কেজি চিনি দিলেও পরের দিন পাওয়া যায় না।
তেলের দশাও একই। তেলের লিটারে ১২ টাকা বৃদ্ধি করে ১৯০ টাকা করা হয়েছে। তারপরও কোনো তীর, রুপচাঁদার কোনো তেল পাওয়া যাচ্ছে না। আবার সেনা কল্যাণসহ অন্যদের তেল পাওয়া গেলেও এক ও দুই লিটার পাওয়া যাচ্ছে না। তাই বিক্রি করা যাচ্ছে না। ৫ লিটার তেলের দাম ৮৫০-৮৭০ টাকা থেকে ৯১০-৯২০ টাকায় বিক্রি করা হচ্ছে। মসুর ডাল আগের মতো ৯৫-১৪০ টাকা কেজি, আটা ২ কেজি ১৪৪ টাকা থেকে ১৫০ টাকা ও ২ কেজি ময়দা ১৬০ টাকা বিক্রি করা হচ্ছে বলে খুচরা ব্যবসায়ীরা জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল জাজিরাতুল আরব
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুরে জাল প্রবেশপত্র, প্রক্সি পরীক্ষার্থীসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেফতার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিরাপদ ও সাশ্রয়ী ব্যয়ে হজ নিশ্চিত করতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপি চেয়ারম্যানের কাঁধে রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফতেহপুর ও নওগাঁর নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উপকূলে লবণসহিষ্ণু ধানের বীজ অবমুক্ত করা হবে: কৃষিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন: রেলপথ প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রিভার্স ব্রেন ড্রেন: শিক্ষামন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে -আইনমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাসের স্বল্পচাপ, এক খাবার রান্না করতেই চলে যায় কয়েক ঘণ্টা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)