সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ আশির, ১৩৯৩ শামসী সন , ০২ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার বিষয়টি যেন আর শুনতে না হয়, সে বিষয়টি ভারতের হাইকমিশনারকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলে তাদের সঙ্গে হাইকমিশনাররা বা অ্যাম্বাসেডররা সৌজন্য সাক্ষাৎ করে থাকেন। এটা তারই অংশ।
সীমান্ত হত্যাকা- বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিশেষ করে আমি বর্ডার ইস্যু নিয়ে কথা বলেছি যে, বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদের আর শুনতে না হয়। সে বিষয়ে যেন আমরা সবসময় নজর রাখি- আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এ বিষয়ে বৈঠক করতে থাকে। এগুলোকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায়। তো তারা বলেছেন, সে বিষয়ে তারাও আন্তরিক এবং তারা সেসব সংস্থাকে সেই হিসেবে তাদের নির্দেশনা দেবে।
তাছাড়া আমরা প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে ভারতের অনেক বেশি লেনদেন আছে। ব্যবসা-বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটির ক্ষেত্রগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন এবং সীমান্ত নিরাপত্তা- এ সমস্ত বিষয়ে কথা বলতে এসেছিলো।
তিনি বলেন, আমরা একটা সহযোগিতা চেয়েছি অন দ্য বেসিস অব মিউচুয়াল ইন্টারেস্ট অ্যান্ড ডিগনিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট।
আমরা উভয় দেশে আমাদের সম্পর্ক বজায় রাখব। ব্যবসা-বাণিজ্য এবং কূটনৈতিক সকল ক্ষেত্রে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আমরা আশা করি তারা একটা সার্বভৌম সমতার ভিত্তিতে এবং অন দ্য বেসিস অব মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সমমর্যাদা এবং ডিগনিটির ভিত্তিতে আমাদের সম্পর্কটা বহাল রাখবে। এই এক্সারসাইজটা আমাদের চালু রাখতে হবে। কন্টিনিউয়াস এনগেজমেন্টের মধ্য দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)