ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলির যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ‘ইসলামি’ আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আলোচনা চলমান থাকা অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না।
ইরানের প্রধান নেতা খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা প্রতিষ্ঠিত বিশ^ব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এসময় বক্তারা অবিলম্বে যুদ্ধ বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় নগর হাউজ বিল্ডিং চত্বরে গিয়ে সমাপ্ত হয়।
মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে অন্যতম- ‘আমার ভাই মরলো কেন, জাতিসংঘ জবাব দে’, ‘ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, ‘মুসলমানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমেরিকা টেরোরিস্ট, পণ্য হোক বয়কট’, ‘আমেরিকার দালালিরা, হুশিয়ার সাবধান’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)