গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে রপ্তানি কমেছে। ফলে রপ্তানি আয় কমেছে ১২ শতাংশ। এর ফলে গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের আট মাসে রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।
ইপিবি বলেছে, সামগ্রিক রপ্তানিতে পতনের পেছনে বন্দর কার্যক্রমে বিঘœ, জাতীয় নির্বাচন এবং বৈশি^ক প্রধান বাজারগুলোয় চাহিদা কমাই দায়ী।
ইপিবির তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মোট আট মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি দাঁড়িয়েছে ৩১.৯১ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩২.৯২ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ সামগ্রিক রপ্তানি কমেছে ৩.১৫ শতাংশ।
এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
এদিকে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং হিমায়িত মাছসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বছরওয়ারি ভিত্তিতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
রপ্তানি গন্তব্যের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। এ সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ৫ হাজার ৮৭৪.১৩ মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে শূন্য.৭৪ শতাংশ। চীনেও রপ্তানি বেড়েছে ১৯.১২ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, সামনে কঠিন সমীকরণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)