আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ আশির, ১৩৯৩ শামসী সন , ০২ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
রাজধানী গুলশান ট্রাফিক সিগনালে একটি গাড়ি আটকানোর পর সেটির মালিকানা নিয়ে চরম বিভ্রান্তি দেখা দেয়। গাড়িতে থাকা ব্যক্তি প্রথমে দাবি করেন গাড়িটি তার খালার, আবার পরক্ষণেই বলেন এটি শোরুম থেকে নেওয়া হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি খালার পূর্ণ নাম বা মোবাইল নম্বর দিতে অস্বীকৃতি জানান।
গুলশানে গভীর রাতে একটি গাড়ির মালিকানা যাচাই করাকে কেন্দ্র করে এক ব্যক্তির সাথে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। গাড়ির সঠিক মালিকানা সংক্রান্ত তথ্য দিতে ব্যর্থ হয়ে ওই ব্যক্তি উল্টো দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যখন তার পরিচয় ও গাড়ির সঠিক কাগজপত্র দাবি করেন, তখন ওই ব্যক্তি আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি বারবার পুলিশের ব্যাচ নম্বর এবং নাম জানতে চান এবং বলেন, "আপনি কার সাথে কথা বলেন আপনি জানেন না?"। তিনি ওই কর্মকর্তাকে দেখে নেওয়ারও হুমকি দেন।
দায়িত্বরত কর্মকর্তা জানান তিনি ২৮তম ব্যাচের সদস্য এবং ট্রাফিক সিগনালে দায়িত্ব পালন করছেন। মালিকানা সংক্রান্ত নথিপত্র এবং মৌখিক তথ্যে অমিল থাকায় পুলিশ গাড়িটি নিয়ে থানায় আসার নির্দেশ দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)