দামেস্কের উপকণ্ঠে দখলদার ইসরায়েলের সামরিক অনুপ্রবেশে সিরিয়ার নিন্দা
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দামেস্কের দক্ষিণ-পশ্চিম উপকণ্ঠে দখলদার ইসরায়েলের নতুন এক ‘সামরিক অনুপ্রবেশ’-এর তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। একে তারা “আঞ্চলিক শান্তির জন্য গুরুতর হুমকি’’ বলে আখ্যা দিয়েছে। সম্প্রতি দক্ষিণ সিরিয়ায় সংঘাত প্রশমনের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে প্যারিসে বৈঠকের পরই এই ঘটনা ঘটলো।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়বানি গত সোমবার (২৫ আগস্ট) অভিযোগ করেছে, দখলদার ইসরায়েল ১৯৭৪ সালের ডিসএনগেজমেন্ট চুক্তি লঙ্ঘন করেছে। সে বলেছে, দখলদার ইসরায়েল নিরস্ত্রীকৃত অঞ্চলে গোয়েন্দা কেন্দ্র ও সামরিক ঘাঁটি স্থাপন করছে, যার মাধ্যমে তারা “সম্প্রসারণমূলক ও বিভাজনমূলক পরিকল্পনা” বাস্তবায়ন করতে চাইছে।
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে আল-শায়বানি এসব কথা বলেছে, যেখানে গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যা নিয়ে আলোচনা হয়। সিরিয়ায় ইসরায়েলের এই সর্বশেষ সামরিক পদক্ষেপটি আসে এমন এক সময়, যখন জুলাই মাসে দ্রুজ-অধ্যুষিত প্রদেশ সুয়েইদায় ভয়াবহ সংঘর্ষে এক সপ্তাহে ১,৪০০ জন নিহত হয়। পরবর্তীতে যুদ্ধবিরতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দখলদার ইসরায়েল তখন সিরীয় সেনাদের ওপর হামলা চালায় এবং দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে রাজধানী দামেস্কের কেন্দ্রেও বোমাবর্ষণ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)