দাবি পূরণের আশ্বাসে আনসার সদস্যদের আন্দোলন স্থগিত
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের কাছ থেকে দাবি পূরণের সর্বোচ্চ আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আনসার সদস্যবৃন্দ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সাধারণ আনসারদের সমন্বয়কবৃন্দের সঙ্গে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট তাদের দাবির প্রেক্ষিতে চাকরি স্থায়ীকরণের জন্য বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকপত্র হস্তান্তর করেন।
এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট উপস্থাপন করা হলে তিনি দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একই সাথে সকল সদস্যকে ধৈর্য ধারণের আহ্বান জানান। একইসঙ্গে তিনি চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেন। এছাড়া তাদের অন্য দাবিগুলো পূরণের জন্য মহাপরিচালককেও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।