‘দাঙ্গার’ বয়ানের আড়ালে নিজেদের ব্যর্থতা ঢাকছে ফরাসি সরকার
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংস অস্থিরতাকে কেন্দ্র করে ফরাসি সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, দোকানপাটে লুটপাট ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাকে সামনে রেখে সরকার বিক্ষোভের মূল কারণগুলো আড়াল করছে বলে অভিযোগ উঠেছে।
জীবনযাত্রার মানের অবনতি, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই আন্দোলনের সূত্রপাত- এমনটাই মনে করছেন সমালোচকরা।
সমালোচকদের অভিযোগ, সহিংসতার ঘটনাগুলোকে কাজে লাগিয়ে সরকার বিক্ষোভ দমনে অতিরিক্ত নিরাপত্তানির্ভর পদক্ষেপের পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছে।
একই সঙ্গে নিজেদের নীতিগত ব্যর্থতা নিয়ে জনসমালোচনা এড়ানোর চেষ্টা করছে। তাদের মতে, বিশৃঙ্খলার দৃশ্য সামনে এনে সরকার নিজেকে জনশৃঙ্খলার রক্ষক হিসেবে তুলে ধরছে, অথচ যে সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি মানুষের ক্ষোভ বাড়িয়েছে, তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
পুলিশের বলপ্রয়োগ ও ব্যাপক আটক:
বিক্ষোভ দমনে পুলিশের অভিযানে বহু কিশোর গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বিক্ষোভ শুরুর পর ১৪ অক্টোবর পর্যন্ত ৭ হাজার ৯৫০ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিলো। তাদের ৮৫ শতাংশই ছিলো অপ্রাপ্তবয়স্ক। এরপর ১৭ অক্টোবরের বিক্ষোভের ঘটনায় আরও ২ হাজার ৭০০ জনকে আটক করা হয়। এর পরদিন পুলিশ আরও এক হাজার জনকে গ্রেফতার করে।
বিক্ষোভ দমনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন এবং ব্যাপক আটকের এই চিত্রকে চলতি শতাব্দীর অন্যতম কঠোরভাবে দমন করা প্রতিবাদ আন্দোলনের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
দারিদ্র্য ও বৈষম্যে বাড়ছে জনক্ষোভ:
বিক্ষোভের পেছনে তাৎক্ষণিক সহিংসতার বাইরেও দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক সংকট রয়েছে বলে দাবি করছে আন্দোলনকারীরা। তাদের মতে, ফ্রান্সে সাধারণ মানুষের জীবনযাত্রার মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অথচ এ নিয়ে জনপরিসরের আলোচনায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৯০-এর দশকের পর ফ্রান্সে দারিদ্রের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে প্রায় ৯৮ লাখ মানুষ সরকারি দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। অন্যদিকে, অক্সফামের তথ্য অনুযায়ী, ফ্রান্সের ৫৩ জন ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ দেশটির অর্ধেকেরও বেশী জনগোষ্ঠীর মোট সম্পদের সমান।
ক্রমবর্ধমান এই বৈষম্য ও আর্থসামাজিক সংকটের প্রভাব পড়েছে শিক্ষাব্যবস্থায়ও। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত দুরবস্থা, শিক্ষকসংকট এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে ভুগছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত সংকট:
ফ্রান্সের মূল ভূখ-ের বাইরে মায়োত দ্বীপের আকুয়া এলাকায় অবস্থিত সিতে দ্য নর মাধ্যমিক বিদ্যালয়ে গত ৩১ আগস্ট থেকেই অবরোধ শুরু হয়। প্যারিস অঞ্চলের বিক্ষোভ আন্তর্জাতিক মনোযোগ পাওয়ার অনেক আগেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মীরা উন্নত শিক্ষা ও পাঠদানের পরিবেশের দাবিতে প্রতিবাদে নামে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৯০০ শিক্ষার্থীর জন্য নির্মিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ২ হাজার ৩০০ শিক্ষার্থীকে গাদাগাদি করে পড়াশোনা করতে হচ্ছে। শ্রেণিকক্ষগুলোতে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই। এর পাশাপাশি শিক্ষকসংকট, পানির সরবরাহে বিঘœ এবং শৌচাগারের অস্বাস্থ্যকর পরিবেশও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
প্যারিসের মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও শিক্ষকরা ২০২৪ সাল থেকেই ভবনের ছাদ বা দেয়াল দিয়ে পানি চুইয়ে পড়া, ছত্রাকের বিস্তার, ব্যবহার অনুপযোগী শৌচাগার এবং টেবিল-চেয়ারের ঘাটতি নিয়ে অভিযোগ জানিয়ে আসছে।
অন্যদিকে, প্যারিসের মাধ্যমিক বিদ্যালয়গুলোর অধিকাংশেরই পানি পানযোগ্য নয়।
এগুলো দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত অবনতির কয়েকটি উদাহরণ মাত্র। বিশেষ করে দরিদ্র এলাকাগুলোতে পরিস্থিতি আরও খারাপ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এক বছরে বাতিল ২ কোটি শিক্ষণঘণ্টা:
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যার পাশাপাশি পাঠদানের ক্ষেত্রেও ঘাটতি প্রকট হয়ে উঠেছে। ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মায়োতকে বাদ দিয়ে দেশটির সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রায় ২ কোটি ২০ লাখ শিক্ষণঘণ্টা অনুষ্ঠিত হয়নি। নির্ধারিত মোট শিক্ষণঘণ্টার প্রায় ১০ শতাংশই এভাবে বাদ পড়ে।
এর মধ্যে ১ কোটি ৫০ লাখ শিক্ষণঘণ্টা নষ্ট হয়েছে অনুপস্থিত শিক্ষকদের পরিবর্তে অন্য শিক্ষক নিয়োগ না দেওয়ায়।
আন্দোলনকারীদের দাবি, শিক্ষাব্যবস্থার এই অবনতি এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবই তাদের প্রতিবাদের অন্যতম প্রধান কারণ। তাদের মতে, এসব সমস্যা সমাধানের পরিবর্তে সরকার দমনমূলক পদক্ষেপ গ্রহণ করছে এবং আন্দোলনকে ঘিরে ভিন্ন বয়ান তৈরি করছে।
ম্যাক্রোর নিরাপত্তানির্ভর পদক্ষেপ নিয়ে সমালোচনা:
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো নিরাপত্তানির্ভর পদক্ষেপ আরও জোরদার করেছে। সে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে এবং বিক্ষোভ নিষিদ্ধ করার অঙ্গীকার করেছে। একই সঙ্গে তার অভিযোগ, ‘চরম বামপন্থীরা’ প্রজাতন্ত্রকে উৎখাত করতে চাইছে।
প্রধানমন্ত্রী সেবাস্তিয়াও বামপন্থীদের ‘একটি পক্ষ বেছে নেওয়ার’ আহ্বান জানিয়েছে। তার বক্তব্যে প্রজাতন্ত্রের পক্ষে থাকা-যাকে সে পুলিশের প্রতি সমর্থনের সঙ্গে যুক্ত করেছে- এবং দাঙ্গাকারীদের সহিংস কর্মসূচির বিরোধিতার মধ্যে একটি দ্বৈত অবস্থান তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।