দস্তরখানায় খাদ্য খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
খাছ সুন্নতী দস্তরখানার পরিচয় ও গুরুত্ব:
মুসলমান হিসেবে মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করা সর্বক্ষেত্রে ফরয। আর খাওয়ার সময় মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করতে হলে দস্তরখানার ব্যবহার একটি অপরিহার্য বিষয়। “দস্তরখানা” শব্দটি উর্দু ও ফার্সী ভাষায় ব্যবহৃত হয়। আরবীতে سُفْرٌ বা مَائِدَةٌ বা مَوَائِدُ বলা হয়। পরিভাষায়, চামড়ার যে বিশেষ বস্তুর উপর খাবার রেখে আহার করা হয় তাকে দস্তরখানা বলে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত আহার মুবারক করার সময় দস্তরখানা মুবারক ব্যবহার করতেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে যখনই খাদ্য মুবারক উনার আয়োজন করা হতো, তখনই চামড়ার খয়েরী রংয়ের দস্তরখানা মুবারক ব্যবহার করা হতো।
জলীলুল ক্বদর নবী ও রসূল সাইয়্যিদুনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার দস্তরখানা মুবারক খয়েরী রংয়ের ছিল এবং তা আসমান হতে নাযিল করা হয়েছিল।
দস্তরখানা ব্যবহারে সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম এবং সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক আদায় হয়। (দলীল:- আনীসুল আরওয়াহ’ কিতাব, অষ্টম মজলিস)
খাছ সুন্নতী দস্তরখানার বর্ণনা মুবারকঃ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ সুন্নতী দস্তরখানা মুবারক চামড়ার এবং তা হাল্কা লাল (খয়েরী) রংয়ের ছিল। (শামায়েলে তিরমিযী, আনিসুল আরওয়াহ, জামউল ওসায়েল)
চামড়ার এবং খয়েরী রঙের দস্তরখানায় পানাহার করা খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি চায়; নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সম্মানিত জান্নাত মুবারকে থাকতে, সে যেন দস্তরখানায় আহার করে এবং দস্তরখানায় আহার করাকে মুহব্বত করে। কেননা, মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
مَنْ أَحَبَّ سُنَّتِيْ فَقَدْ اَحَبَّنِيْ وَمَنْ أَحَبَّنِيْ كَانَ مَعِيَ فِي الْـجَنَّةِ.
অর্থ: “যে ব্যক্তি আমার পবিত্র সুন্নত মুবারক উনাকে মুহব্বত করলো অর্থাৎ আমার অনুসরণ করলো সে প্রকৃতপক্ষে আমাকেই মুহব্বত করলো। আর যে আমাকে মুহব্বত মুবারক করলো, আমার সাথেই সে সম্মানিত জান্নাতে থাকবে। ” সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ)
যেসকল পশুর চামড়া দস্তরখানা হিসেবে ব্যবহার করা মহাসম্মানিত সুন্নত মুবারক:
খাছভাবে খাসির চামড়ার দস্তরখানায় খাবার খাওয়া খাছ সুন্নত মুবারক। তবে গরু এবং উটের চামড়ার দস্তরখানা ব্যবহার করাও সম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। এছাড়াও দুম্বা, ছাগল, বকরী, ভেড়া, মহিষের চামড়াও দস্তরখানা হিসেবে ব্যবহার করা সম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত হবে।
পারিবারিকভাবে একসাথে খাওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক: পরিবার-পরিজনসহ একসাথে খাবার খাওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক। কাজেই পরিবারের সকলেই একসাথে খাওয়ার জন্য বড় দস্তরখানায় খাবার খাওয়াও মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।