দখলদার সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে বড় সফলতা পেল হামাস
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সাদিস ১৩৯১ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনির বিরুদ্ধে দখলদার সন্ত্রাসী ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে এবার বড় ধরনের সফলতা পেয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। তারা গত ২৪ ঘণ্টা ছয়টি ইসরাইলি সন্ত্রাসী দখলদারদের ট্যাঙ্ক ধ্বংস করেছে। একইসাথে হত্যা করেছে বেশ কয়েকজন দখরলদার সন্ত্রাসী ইসরাইলী সামরিক বাহিনীর সদস্য।
হামাসের আল-কাসসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে ধারাবাহিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা আরো জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় মোট ২৪টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আল-কাসসাম ব্রিগেড সদস্যরা রোববার সকাল থেকেই ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে হামলা শুরু করে। এ সময় তারা নিজেদের তৈরি ইয়াসিন ১০৫ দিয়েই ইসরাইলি বাহিনীর মোকাবেলা করে। পরে তারা গাজা শহরের উত্তর-পশ্চিমে একটি ইসরাইলি ট্যাঙ্ক, তাল আল-হাওয়াতে (গাজা শহরের দক্ষিণে) দু’টি ট্যাঙ্ক এবং বাইত আল-হানুনে (উত্তর গাজা উপত্যকায়) তিনটি ট্যাঙ্কসহ মোট ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করে।
এ সময় তারা বেশ কয়েকজন দখলদানর সন্ত্রাসী সৈন্যকেও হত্যা করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
শনিবার (৪ নভেম্বর) আল-কাসসাম ব্রিগেডের এক মুখপাত্র রেকর্ডেড বক্তৃতায় বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন গত ৪৮ ঘণ্টায় ২৪টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে।
অন্যদিকে, স্থল অভিযান শুরুর পর থেকে দখলদার সন্ত্রাসী ইসরাইলি সেনাবাহিনী গাজায় তাদের ৩০ সেনা নিহত হওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র : আনাদুলো এজেন্সি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












