দখলদারদের অভিযান আমাদের প্রতিরোধের অঙ্গীকার দুর্বল করতে পারবে না -হামাস
, ২৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১০ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হামাস উত্তর জেরুজালেমের (আল-কুদস) বিভিন্ন এলাকায় ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর অভিযান ও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সামরিক অভিযান ও দমন-পীড়নের নীতি ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং আল-কুদস ও আল-আকসা মসজিদ রক্ষার সংকল্পকে দুর্বল করতে পারবে না।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং আল-কুদসবিষয়ক দপ্তরের প্রধান হারুন নাসিরুদ্দিন এক বিবৃতিতে বলেন, কালান্দিয়া শরণার্থী শিবিরে টানা দ্বিতীয় দিনের মতো ইসরাইলি সন্ত্রাসী হামলার পরও ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ও পবিত্র স্থান রক্ষার অঙ্গীকার থেকে একচুলও সরে আসবে না।
তিনি বলেন, অধিকৃত আল-কুদস ও পশ্চিম তীরজুড়ে গণগ্রেপ্তার, বাড়িঘর ধ্বংস, আবাসিক ভবনকে সামরিক ঘাঁটিতে রূপান্তর এবং বসতি স্থাপনকারীদের সংগঠিত হামলা-এসবই দখলদার ইসরাইলের ভূখ- দখল সম্প্রসারণ এবং এসব এলাকার জনসংখ্যাগত ও সাংস্কৃতিক চরিত্র পরিবর্তনের পরিকল্পনার অংশ।
হামাসের এ নেতা আরও বলেন, ইসরাইলি সন্ত্রাসী বাহিনী ও বসতি স্থাপনকারীদের অপরাধ যত বাড়বে, ফিলিস্তিনিদের প্রতিরোধ, দৃঢ়তা এবং আল-কুদস ও আল-আকসা মসজিদ রক্ষার সংকল্পও তত শক্তিশালী হবে। তিনি ফিলিস্তিনিদের আরও ঐক্যবদ্ধ হয়ে দখলদার বাহিনীর আগ্রাসনের মোকাবিলা এবং আল-কুদসের বাসিন্দাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)