দক্ষিণের কৃষিতে চীনাবাদামে ব্যাপক সাফল্য
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
অনুকূল আবহাওয়া আর কম খরচে অধিক লাভের হাতছানিতে দক্ষিণাঞ্চলের কৃষিতে এখন নতুন সম্ভাবনার নাম চীনাবাদাম। চলতি মৌসুমে বরিশাল বিভাগের ছয় জেলায় ১৭ হাজার ৪৭৯ হেক্টর জমিতে এ ফসলের চাষাবাদ হয়েছে। বিশেষ করে ভোলা ও পটুয়াখালীর বিস্তীর্ণ চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। ধানের চেয়ে ঝুঁকি কম ও বাজারব্যবস্থা সহজ হওয়ায় এ জনপদের কৃষকরা এখন চীনাবাদামে স্বপ্ন বুনছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি মৌসুমে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ১৭ হাজার ৪৭৯ হেক্টর জমিতে চীনাবাদামের চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাষাবাদ হয়েছে ভোলা ও পটুয়াখালীতে। বিশেষ করে ভোলার বিস্তীর্ণ চরাঞ্চলে চীনাবাদাম চাষ এ অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বরিশাল জেলায় ৩০০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে ৩৩২ হেক্টর জমিতে। পিরোজপুরে ১৬২ হেক্টরের বিপরীতে ১৫৫, ঝালকাঠিতে ১৫৫ হেক্টরের বিপরীতে ১৫১, পটুয়াখালীতে আট হাজার ১৫০ হেক্টরের বিপরীতে ছয় হাজার ৭৫৯, বরগুনায় ৮৭০ হেক্টরের বিপরীতে ৮০৪ এবং ভোলায় ৯ হাজার ৭০০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে ৯ হাজার ২৭৮ হেক্টর জমিতে।
ভোলার তেঁতুলিয়া নদী তীরবর্তী নুরাবাদ, নীলকমল, আহমেদপুর, চরকলমি, মুজিবনগর ইউনিয়ন ও পটুয়াখালীর গলাচিপা, রাঙাবালী, বাউফল উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে ব্যাপকভাবে চীনাবাদাম চাষ হয়েছে।
উৎপাদিত বাদাম স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে পাইকাররা সরাসরি মাঠ থেকেই বাদাম সংগ্রহ করছেন, ফলে কৃষকরা সহজেই বাজার পাচ্ছেন।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাদাম চাষী ওয়াদুদ মল্লিক বলেন, এক মণ চীনাবাদাম উৎপাদনে ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত খরচ হয়। আর বিক্রি হয় দুই হাজার থেকে ২২০০ টাকায়। একই পরিমাণ জমিতে ধান উৎপাদনে যে খরচ হয় তার চেয়ে বাদামে অর্ধেক খরচ হয় এবং দাম দ্বিগুণ পাওয়া যায়।
বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সহিদুল ইসলাম খান বলেন, দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণে চীনাবাদামের চাষ হয়। কিন্তু ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা হয় না। চীনাবাদামের অন্যান্য প্রোডাক্ট হতে পারে কিন্তু তেল উৎপাদন করা হয় না। যদি চীনাবাদাম থেকে তেল উৎপাদন করা যেত তাহলে এ ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পেত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)