দইয়ের সঙ্গে মধু মিশিয়ে খান নিয়মিত, দূর হবে জটিল রোগ!
, ২৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
হজমজনিত সমস্যাকে অবহেলা করার সুযোগ নেই কোনভাবেই। কারণ, এ সমস্যা দীর্ঘস্থায়ী হলে শরীরের কার্যক্ষমতা কমিয়ে দেওয়ার পাশাপাশি তা ডেকে আনতে পারে অন্ত্রের বিভিন্ন জটিল রোগ।
জটিল এ সমস্যার ক্ষেত্রে দারুণ এক ওষুধ ঘরোয়া উপায়েই বানিয়ে নেওয়া সম্ভব। এমনই একটি স্বাস্থ্য টিপস এসেছে ফিটনেস পরামর্শকদের কাছ থেকে।
অনলাইনে একটি গবেষণার কথা উল্লেখ করে ফিটনেস পরামর্শক দল লিখেছে, দইয়ে এক চামচ মধু মেশালে প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার টিকে থাকার ক্ষমতা বাড়ে।
৬৬ জন প্রাপ্তবয়স্কের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, দইয়ের সাথে মধু খেলে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অন্ত্রে পৌঁছাতে সক্ষম হয়, যেখানে তারা আসলেই শরীরের মাইক্রোবায়োমের উপকারে আসে। প্রোবায়োটিকগুলোকে জীবিত অবস্থায় অন্ত্রে পৌঁছাতে হলে মুখ, পাকস্থলী ও অন্ত্রের কঠিন পরিবেশ যেখানে হজম এনজাইম ব্যাকটেরিয়ার কার্যকারিতা কমিয়ে দেয়, তা অতিক্রম করতে হয়।
মধু অন্ত্রের হজম ধাপে এক ধরনের সুরক্ষা দেয়, যেন এক প্রকার ঢাল হয়ে কাজ করে। তবে মনে রাখতে হবে, মধু আসলে একপ্রকার চিনি তাই মাত্রা নিয়ন্ত্রণ জরুরি সুস্থ ওজন ধরে রাখার জন্য।
গবেষণা প্রমাণ করেছে যে, দইয়ের সাথে মধুর এই পুরোনো জুটি আসলেই বৈজ্ঞানিকভাবে কার্যকর। এটি আপনার সকালের দইকে এক ধাপ শক্তিশালী করে তুলতে পারে!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিশোর-কিশোরীদের ঘুম কেড়ে নিচ্ছে মোবাইল ফোন স্ক্রলিং
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যদি চাঁদ না থাকতো তাহলে কী ঘটতো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে গোশত সংরক্ষণ করলে ১ বছর পর্যন্ত ভালো থাকবে
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রোটিনের মানের দিক দিয়ে দুনিয়ার সেরা গোশত হচ্ছে গরুর গোশত
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়লো তিমি
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক উত্তরে দুর্বল হচ্ছে মানবমেধা
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকৃতির কীটনাশক পিঁপড়া
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে কাজ করে?
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরুর চামড়া গোশতের মতোই স্বাদ, রান্না করবেন যেভাবে
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গার্হস্থ: গৃহ ব্যবস্থাপনায় যে সকল গুণাবলির প্রয়োজন
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুরবানীর জন্য সুস্থ গরু চেনায় উপায়
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জেনে নিন জরুরি তথ্য
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












