থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
রাশিয়ার হামলা যেমন থামছে না, তেমনি পাল্টা আঘাত আরও গভীরে নিয়ে যাচ্ছে ইউক্রেনও। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একদিনেই ইউক্রেনে নিহত হয়েছেন অন্তত আটজন, আহত ৩৫ জন। একই সময়ে রাশিয়ার জ্বালানি স্থাপনা ও সরবরাহ ব্যবস্থায় ইউক্রেনের ধারাবাহিক হামলা মস্কোর যুদ্ধ সক্ষমতা নিয়েই তুলছে নতুন প্রশ্ন। একে অপরকে ছাড় দিতে নারাজ দুই পক্ষই।
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নতুন এই হামলার পর ইউরোপের প্রতি আবারও আকাশ প্রতিরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রাশিয়ার হামলায় আটটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে, যা দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর অব্যাহত চাপেরই আরেকটি উদাহরণ।
অন্যদিকে যুদ্ধের গতি বদলে দেয়ার চেষ্টা করছে ইউক্রেনের দীর্ঘ-পাল্লার ড্রোন অভিযান। গত কয়েক সপ্তাহে রাশিয়ার জ্বালানি, প্রতিরক্ষা শিল্প ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে কিয়েভ। এতে রাশিয়া ও অধিকৃত ক্রিমিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে, সরবরাহ ব্যবস্থাও ব্যাহত হয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।
যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি ধীর হয়ে যাওয়ার পেছনেও এসব হামলার প্রভাব দেখছেন বিশ্লেষকরা।
তবে পরিস্থিতিকে ‘সাময়িক বাধা’ হিসেবেই দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ড্রোন হামলায় জ্বালানি সংকটের কথা স্বীকার করলেও যুদ্ধ থামাতে কোনো ধরনের ছাড়ের ইঙ্গিত দেননি তিনি। ক্রেমলিনও বলছে, রুশ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্য অর্জনে তারা আত্মবিশ্বাসী। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার অর্থনীতি, জ্বালানি সরবরাহ ও জনমনে চাপ বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় আজ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ -অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিটির পর এবার সিসিটিও বিদেশি অপারেটরদের হাতে -দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিমের কেজি ২০০, ব্রয়লার মুরগি ১৮০ টাকা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডেঙ্গুতে নয় মাসে ২৫০ জনের মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাঙামাটির পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে ৮৭০ কোটি টাকার প্রকল্প
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে ‘আম্মা’, ‘পানি’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবর-ডিসেম্বরে ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রকাশ্যে পূজা বন্ধ, বোয়িং-এয়ারবাস কেনাসহ বিভিন্ন খাতে অপচয় বন্ধ এবং দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবীতে প্রতিবাদী সম্মেলন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)