থানা থেকে লুট করা ২২ আগ্নেয়াস্ত্র, দুই শতাধিক গাড়ি কোথায়?
, ২৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বগুড়া সংবাদদাতা:
বগুড়া সদর থানা থেকে লুট করা ২২টি আগ্নেয়াস্ত্রের সন্ধান গত দুই বছরে মেলেনি। সরকার থেকে পুরস্কার ঘোষণা করা হলেও কেউ এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি বা কেউ জমাও দেয়নি। ফলে এসব অস্ত্র কোথায় কিংবা কাদের কাছে, তা এখনও জানতে পারেনি পুলিশ।
২০২৪ সালের ৫ আগস্ট সদর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্রাগারের তালা ভেঙে বিভিন্ন ধরনের ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছিল। এ সময় কয়েক হাজার রাউন্ড গুলি ও কার্তুজ নিয়ে যায় একদল লোক। জব্দ ও আলামতের অসংখ্য মোটরসাইকেলও লুট হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় ১৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেও এর অনেকগুলো ব্যবহারের অনুপযোগী ছিল।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এখনও সন্ধান পাওয়া যায়নি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়ার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন বলেন, সদর থানা থেকে লুণ্ঠিত অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি। এতে জনগণ নানা শঙ্কায় রয়েছেন। আইনশৃৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই খারাপ রয়েছে। তাই এ বিষয়ে আইনশৃঙ্খলা কমিটি ও পুলিশকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে তারা যেকোনও মূল্যে লুণ্ঠিত অস্ত্রগুলো উদ্ধার করবেন। অন্যথায় এসব অস্ত্র দিয়ে অপরাধীরা যেকোনও সময় বড় ধরনের ক্ষতি করতে পারে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, অস্ত্রগার থেকে লুট হওয়া ৩৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে বিভিন্ন সময় ১৭টি উদ্ধার হয়েছে। অবশিষ্ট ২২টি আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে। এ থানায় নতুন যোগদান করায় সে দিন কী পরিমাণ গুলি ও কার্তুজ লুট হয়েছিল, সে সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিতে দিল্লি!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মৃত্যুকূপ সড়ক-মহাসড়ক
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও ৪ দিনের ছুটির সুযোগ!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএমএফ’র শর্ত পূরণে বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি -নীতিমালা করতে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি-বিদ্যুৎ সেক্টর অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় -প্রধানমন্ত্রী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড -আইনমন্ত্রী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে দোতলা বাসের ধাক্কা, আহত ২
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরাকান আর্মি ধরে নিল ৩ জেলেকে, সাগরে ঝাঁপ দিয়ে ফিরলেন দুজন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক টানেই জালে উঠল ২২০০ পিস ইলিশ, দাম সাড়ে ৪৮ লাখ!
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল সস্তা রাজনীতিতে ভর করেছে: পানি সম্পদ মন্ত্রী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












