ত্রিপক্ষীয় বৈঠকের আশ্বাস, শ্রম ভবন সড়ক থেকে সরলেন শ্রমিকরা
, ১৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বকেয়া বেতন পরিশোধে আগামী ২২ জুন ত্রিপক্ষীয় বৈঠকের আশ্বাসে শ্রম ভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনকারী দুই কারখানার শ্রমিকরা। সে পর্যন্ত কর্মসূচি স্থগিত থাকবে বলে জানান তারা। গতকাল সোমবার দুপুর ২টায় এ সিদ্ধান্ত হয়।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন হাওলাদার।
তিনি জানান, দুপুরে গাজীপুরের দুটি কারখানা সিজন্স ড্রেসেস ও তারাটেক্স ফ্যাশনের শ্রমিক প্রতিনিধিরা স্মারকলিপি নিয়ে গেলে এ আশ্বাস দেন শ্রম কর্মকর্তারা। তারা জানান, এ বিষয়ে ২২ জুন সকাল ১০টায় শ্রম ভবনে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠক হবে।
আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি পূরণ করা হবে। এর আগে সরকারের পক্ষ থেকে মালিক পক্ষকে চিঠি দেওয়া হবে। তারা উপস্থিত না হলে সরকার পরবর্তী করণীয় নির্ধারণ করবে। আর দাবি পূরণ না হলে আমরা সে অনুযায়ী সিদ্ধান্ত নেবো।
এর আগে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গত রোববার (১৫ জুন) সকাল থেকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নেন সিজন্স ড্রেসেস লিমিটেডের কর্মীরা।
দ্বিতীয় দিনের মতো সোমবারও সেখানে অবস্থান করেন তারা। এদিন সকাল ৯টা থেকে তাদের সাথে যুক্ত হন পাশাপাশি এলাকার আরেকটি কারখানা তারাটেক্স ফ্যাশনের কর্মীরা।
এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। তারা জানান, ঈদের আগেও এখানে এসেছিলেন। তখন মালিক পক্ষের আশ্বাসে কর্মসূচি সাময়িক স্থগিত করেছিলেন। কিন্তু এর মধ্যে মালিকপক্ষ থেকে তাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)