ত্বলিবুল ইলম ও হক্কানী রব্বানী আলেম উলামা উনাদের ফজীলত আলোচনা
আল ইহসান ডেস্ক:
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুল আহাদী আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে কেন্দ্রীয় যুব আনজুমান উনাদের সাপ্তাহিক মজলিশ অনুষ্ঠিত হয়। পবিত্র যিকির শরীফ, কালামুল্লাহ শরীফ তিলওয়াত ও বিশেষ নাত শরীফ পাঠের মাধ্যমে মজলিশ শুরু করা হয়।
মজলিশে ত্বলিবুল ইলম ও হক্কানী রব্বানী আলেম উলামা উনাদের ফাজায়েল ফজিলত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, কেন্দ্রীয় যুব আনজুমান উনার বিশিষ্ট আমিল ও মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার মুয়াল্লিম মুহম্মদ নাজমুল হুদা ফরাজী ভাই।
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বায়াত মুবারক ও মুকবুল মুনাজাত শরীফ শেষে মহান মুরশিদে আযম, মামদুহ কিবলা কাবা, সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল কায়িনাতের সকলের হিদায়েতের মহান উদ্দেশ্য আজিমুশ্বান রাাজারবাগ শরীফ হতে প্রকাশিত তাজদীদি প্রকাশনার উপর নসীহত মুবারক করেন।
এ বিষয়ে আগামী সাবত দিবাগত রাতে বিস্তারিত আলোচনার জন্য সকলকে প্রস্ততি নেয়ার নির্দেশনা মুবারক দান করেন। নিয়মিত তরীকার দরুদ শরীফ, ওজীফা যিকির কমপক্ষে ১ ঘন্টা আদায় করা, সুন্নত মুবারক প্রচার প্রসার করা এবং আজিমুশ্বান দরবার শরীফ হতে প্রকাশিত কিতাবাদী পাঠ করার নির্দেশনা মুবারক দান করার মাধ্যমে নুরানী নসীহত মুবারক সমাপ্ত হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।