কৃষিতে দরকার বড় বরাদ্দ
, ১৩ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কৃষিখাতে ক্রমেই কমছে বাজেটের হিস্যা। চলতি অর্থবছর মোট বাজেটে কৃষিখাতের বরাদ্দ ছিল মাত্র ৫.৭৪ শতাংশ, যা দেশের অর্থনীতিতে এ খাতের প্রত্যক্ষ অবদানের তুলনায় অর্ধেকেরও কম। গত এক যুগে কৃষিখাতে বাজেটে বরাদ্দ নেমেছে অর্ধেকে। ২০১৩-১৪ সালের বাজেটে কৃষি খাতের হিস্যা ছিল ১১ শতাংশের ঘরে।
কৃষি অর্থনীতিবিদ ও ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সাবেক উপাচার্য ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘যেখানে দেশের মূল বাজেট প্রতি বছর বাড়ছে, সেখানে কৃষি বাজেট প্রতি বছর কমাটা দুঃখজনক। এবছর পরিস্থিতি বেশ ভিন্ন। কৃষিতে বড় বাজেট দরকার। খাদ্যনিরাপত্তার জন্য যেখানে আমরা পুরোপুরি নির্ভরশীল কৃষিখাতের ওপর, সে বিষয়টি মাথায় রেখে বাজেটে কৃষিখাতের বরাদ্দ ১০ শতাংশের বেশি হওয়া উচিত।’
তিনি বলেন, ‘আমরা খ্বু বেশি খাদ্য মূল্যস্ফীতিতে ভুগছি। এটাই এখন দেশের সবচেয়ে বড় সমস্যা। যদিও সারাবিশ্বে খাদ্যের দাম কমছে। আগামীতে বৈশ্বিক আবহাওয়ার কারণে সারা বিশ্বে কৃষিখাদ্যের উৎপাদন কমবে, তখন বাংলাদেশের মতো দেশের জন্য খাদ্য আমদানি কঠিন হবে। এসব মোকাবিলায় কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। এ বিষয়টি এবারের বাজেটে প্রথম গুরুত্ব দেওয়া দরকার।’
কৃষির উৎপাদনশীলতা বাড়াতে বাজেটে বীজ, সার ও নিরবচ্ছিন্ন সেচ সুবিধায় গুরুত্বের কথা বলেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ এম আসাদুজ্জামান। তিনি বলেন, ‘বাজেটে কৃষকের যেন ক্ষতি না হয় সেটা প্রথমে দেখতে হবে। তার উৎপাদনশীলতা যেন কোনোভাবে ব্যাহত না হয়। যে কাজগুলো তারা যেভাবে করে, সেভাবে যেন সামাল দিতে পারে। বীজ, সার ও সেচ তারা যেন ঠিকমতো পায়।’
তিনি বলেন, ‘এবার যখন খুব গরম হলো তখন সেচ সমস্যা হয়েছে। পানি ঠিক রাখতে হবে। প্রয়োজনে সেজন্য বরাদ্দ বাড়াতে হবে। ঠিকমতো সার আমদানি ও উৎপাদনে আরও বেশি মনোযোগী হতে হবে। বাজেটে এমন সব কাজের জন্য বরাদ্দ বাড়াতে হবে, যাতে প্রান্তিক কৃষকদের সুবিধা হয় এবং সেগুলো প্রত্যক্ষভাবে কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হয়।’
বাজেট নিয়ে সিরাজগঞ্জ সাদুল্লাপুরের কৃষক মুয়াজ্জেম হোসেন বলেন, ‘সারের দাম দু’দফা বাড়ানোর পরে আর কমানো হয়নি। সেটা কমানো হোক এ বাজাটে। গরমের কারণে এখন সেচ খরচ বাড়ছে, সেখানে আমাদের ভর্তুকি দরকার। এছাড়া শ্রমিকের সংকটে কৃষির খরচ বাড়ছে, সেজন্য কৃষি যান্ত্রীকীকরণে ভর্তুকি আরও বাড়াতে হবে। এখন সরকার ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে কৃষিযন্ত্র দেয় সেটা শুনেছি। কিন্তু সেটা সাধারণ কৃষক পায় না। সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করা হোক।’
জয়পুরহাট সদরের জামালপুর গ্রামের কৃষক খালিদ হোসেন বলেন, ‘বাজেট আমরা বুঝি না। আমরা বুঝি কী সুবিধা পেলাম আর কীসের দাম কমলো-বাড়লো। আমরা চাই এ বাজেটে সার-সেচের দাম কমুক। পাশাপাশি আমাদের ফসল ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা হোক।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












