তোমরা জুমুয়ার দিনকে কেনো শোকের দিন বলো না?
, ২১ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
পবিত্রতম হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, ৫টি কারণে জুমুয়ার দিনকে দিনের সাইয়্যিদ ও মহান দিন, এমনকি কুরবানীর ঈদ ও রোযার ঈদের চেয়েও বেশি মূল্যবান ও মহান। কারণগুলো হলো-
১. জুমুয়ার দিন আবুল বাশার সাইয়্যিদুনা হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম উনাকে সৃষ্টি মুবারক করা হয়েছে।
২. জুমুয়ার দিন আবুল বাশার হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি জান্নাত হতে যমীনে আসেন।
৩. জুমুয়ার দিন আবুল বাশার হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন।
৪. জুমুয়ার দিন আসর হতে মাগরিবের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যখন খাছভাবে দোয়া কবুল করা হয়।
৫. জুমুয়ার দিন ক্বিয়ামত সংঘটিত হবে।
উপরোক্ত ৫টি বিশেষ কারণের দুটি বিশেষ কারণ হলো- হযরত আবুল বাশার ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত দিবস ও বিছাল শরীফ দিবস। আরো একটি বিষয় হলো এই দিন ক্বিয়ামত সংঘটিত হবে।
তাহলে জুমুয়ার দিন সাইয়্যিদুনা হযরত আবুল বাশার ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস হওয়ার পরও দেখা যাচ্ছে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ দিনকে ঈদের দিন এমনকি দুই ঈদের চেয়েও বেশি মহান দিন বলে ঘোষণা করেছেন; কিন্তু শোকের দিন বলেননি। মূলতঃ হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সংশ্লিষ্ট যেকোনো দিনই, হোক সেটা বিছালী শান মুবারক প্রকাশ দিবস, সে দিনটিও রহমত-বরকত সাকীনার কারণ।
তাই যারা সাইয়্যিদু সাইয়্যিদিল আদাদ শরীফ মহাপবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উনাকে ‘শোকের দিন’ বলতে চায় তাদের এহেন বক্তব্য, হয় তাদের অজ্ঞতা, মূর্খতা; আর না হয় মুসলিম উম্মাহর মাঝে বিভ্রান্তি ছড়ানোই তাদের উদ্দেশ্য। এ সকল ধর্মব্যবসায়ী বিভান্তি সৃষ্টিকারীদের বিষয়ে প্রত্যেক ঈমানদার মুসলমানকে সতর্ক থাকতে হবে। এবং আরও বেশি বেশি পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আদাদ শরীফ মহাপবিত্র ১২ই শরীফ পালন করতে হবে, জারি করতে হবে। আমিন।
-মুহম্মদ রিয়াসাত পারভেজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












