তেল নিতে আসা বৃদ্ধ কৃষকের মাথা ফাটালো পাম্প কর্মচারী
, ০২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দামুড়হুদা উপজেলা সদরের একটি ফিলিংস্টেশনে জ্বালানি তেল কিনতে গিয়ে তেল পাম্প কর্মচারীর হাতে মার খেয়ে রক্তাক্ত জখম হয়েছেন নস্কর আলী (৬৫) নামে এক কৃষক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) উপজেলা সদরের দামুড়হুদা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত নস্কর আলী উপজেলা সদরের দশমী পাড়ার মৃত মুলুক চান্দ দফাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নস্কর আলি ডিজেল তেল নেওয়ার জন্য পাম্পে আসেন। এসময় তিনি পাম্পের কর্মচারী জাহিদুল ইসলামকে অনুরোধ করে বাবা আমার মাঠে স্যালোমেশিন চলছে আমাকে একটু তাড়াড়াড়ি
৫০০ টাকার তেল দাও। এ সময় কর্মচারী জাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে নস্কর আলীর মাথায় তেল দেওয়া নজেল দিয়ে মারলে তার মাথা কেটে রক্তাক্ত জখম হয়। ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে দুপুর প্রায় ২টার দিকে পাম্প মালিকসহ উভয় পক্ষ দামুড়হুদা মডেল থানায় বসে বিষয়টি মীমাংসা করা হয়।
এ বিষয়ে ফিলিং স্টেশনের মালিক সাজাহান আলি বলেন, এটি কোনো মারামারির ঘটনা নয়। অতিরিক্ত ভিড়ের কারণে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তেল দেওয়া নজেলে লেগে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনাটি এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও উভয়পক্ষ দামুড়হুদা মডেল থানায় বসে বিষয়টি সমাধান করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)