রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

তেল-গ্যাস অনুসন্ধান: আন্তর্জাতিক দরপত্র নির্বাচনের আগে নয়

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, বিকাল ৩:১৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৩১

নিজস্ব প্রতিবেদক:
স্থলভাগে পার্বত্য এলাকায় দুটি এবং বঙ্গোপসাগরে ২৪টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেয় সরকার। তবে সাগরভিত্তিক দরপত্র আহ্বানের পর আশানুরূপ সাড়া না পাওয়ায় সেই পরিকল্পনা থমকে গেছে। এখন আর নির্বাচনের আগে নতুন করে সাগর বা স্থলে কোনো দরপত্র আহ্বানের পরিকল্পনা নেই। জ্বালানি বিভাগের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
পেট্রোবাংলার পরিচালক (উৎপাদন বণ্টন চুক্তি-পিএসসি) প্রকৌশলী শোয়েব বলেন, আমরা দরপত্রের খসড়া তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বিষয়টি নিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
জ্বালানি বিভাগের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অন্তর্র্বতী সরকার এখন আর নতুন করে সাগর বা স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করবে না। এসব কার্যক্রমে সরাসরি বিদেশি বিনিয়োগ জড়িত। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। এর আগেও সাগরভিত্তিক দরপত্রে কয়েকটি কোম্পানি আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কেউ অংশ নেয়নি। সময় বাড়ানোর পরও কেউ এগিয়ে আসেনি। তাই এখন এ দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে।
২০২৪ সালের ১১ মার্চ বঙ্গোপসাগরের ২৪টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমার শেষ সময় ছিল ৯ সেপ্টেম্বর, পরে সময় বাড়িয়ে ৯ ডিসেম্বর করা হয়। কয়েকটি বহুজাতিক কোম্পানি দরপত্র নথি কিনলেও কেউ জমা দেয়নি। এরপর যখন তাদের কাছে এর কারণ জানতে চাওয়া হয়, তখন তারা অনানুষ্ঠানিকভাবে জানায়, রাজনৈতিক অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ অর্থনীতির কারণে তারা বিনিয়োগে আগ্রহী নয়। চলতি বছরের মার্চে ফের দরপত্র আহ্বানের পরিকল্পনা হলে সেটিও বাস্তবায়িত হয়নি।
পেট্রোবাংলার কর্মকর্তারা বলেন, এ মুহূর্তে বড় ধরনের বিদেশি বিনিয়োগ পাওয়া কঠিন। গ্যাস-তেল কোম্পানিগুলো শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, অনেক সময় এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দেশের সরকারও যুক্ত থাকে। তাই বিনিয়োগ আনতে হলে কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন, যা কেবল পেট্রোবাংলার একার বিষয় নয়, এর সঙ্গে পুরো রাষ্ট্র জড়িত।
বঙ্গোপসাগরে আগ্রহ বাড়াতে এবার পিএসসিকে আগের তুলনায় আরও আকর্ষণীয় করা হয়েছে। আগে নির্দিষ্ট দামে গ্যাস কিনলেও এবার ব্রেন্ট ক্রুডের আন্তর্জাতিক দরের সঙ্গে মিলিয়ে প্রতিটি হাজার ঘনফুট গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, ব্রেন্ট ক্রুডের দাম যদি ৮০ ডলার হয়, তবে গ্যাসের দাম হবে ৮ ডলার। আগের পিএসসিতে অগভীর সাগরের জন্য এই দাম ছিল ৫.৬ ডলার আর গভীর সাগরের জন্য ৭.২৫ ডলার। নতুন নিয়মে সরকারের শেয়ারও কিছুটা কমানো হয়েছে।
একই কারণে স্থলভাগেও এখন কোনো দরপত্র আহ্বান করছে না অন্তর্র্বতী সরকার। পার্বত্য চট্টগ্রামের দুটি ব্লক-২২(এ) এবং ২২(বি)-তে অনুসন্ধানের জন্য উৎপাদন বণ্টন চুক্তির খসড়া সংশোধন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১০ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১০ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১০ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১০ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১০ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১০ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১০ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১০ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১০ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১০ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১১ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১১ ঘণ্টা আগে