তেলের অভাবে থমকে গেছে মতিদের জীবন
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
‘বাসার সামনে গাড়ি হালাইয়া (ফেলে) রাখছি। ১৫-১৬ দিন ধইরা কোনো কিস্তি বাদাও দেতে পারি না। পরিবার লইয়া এহন কি খামু? অনেক কষ্টে আছি। মোটরসাইকেল পাম্পে নেতে ৫০০ টাহা খরচ হয়। কিন্তু তেল পামু (পাই) ২০০ টাহার। অটোরিকশায় তিন দিন পাম্পে গেছি কিন্তু তেল পাই নাই। এহন প্রায় না খাইয়া মরার পালা। কিন্তু কিস্তিয়ালারা হেই কথা হোনে না।’
কথাগুলো বলছিলেন, বরগুনা সদর উপজেলার কালিরতবক এলাকার বাসিন্দা মতিউর। তিনি একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। পেশা হিসেবে মোটরসাইকেল চালিয়েই পরিবারের পাঁচ সদস্যের ভরণপোষণ চালালেও জ্বালানি সংকটে এখন তার আয় প্রায় বন্ধের পথে। ফলে বর্তমানে এক প্রকার বেকার হয়ে পড়েছেন তিনি। শুধু মতি একাই নন, বরগুনার অধিকাংশ ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকদেরই এখন প্রায় একই অবস্থা।
বরগুনা সদর উপজেলা থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন শতশত ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাচল করে। পৌরশহরসহ আশপাশের ৪-৫টি মোটরসাইকেল স্ট্যান্ড থেকে এসব মোটরসাইকেল চলাচল করে। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চালকরা যাত্রী পরিবহন করলেও এখন মাত্র দুই থেকে তিনটি ট্রিপের পরেই জ্বালানি সংগ্রহে দীর্ঘ লাইনে সময় পার করতে হচ্ছে এসব চালকদের। এ ছাড়া, জ্বালানি তেলের সংকটে কমতে শুরু করেছে স্ট্যান্ডগুলোতে থাকা মোটরসাইকেলের সংখ্যা। এতে আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন বরগুনার অধিকাংশ ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকরা।
মোটরসাইকেল স্ট্যান্ড কমিটির সভাপতি আব্দুর রহিম বলেন, আমাদের অনেকেরই বাড়ি জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। সেখান থেকে এসে তেল নিতে হয়। এ ছাড়া, পাম্পে অধিকাংশ সময়ই সন্ধ্যার পরে তেল দেওয়া শুরু করে। লাইনে দাঁড়িয়ে তেল নিতে রাত ১২টা থেকে ১টা পর্যন্ত অপেক্ষা করে তেল পাই মাত্র ২০০ টাকার। পরে সকালে যাত্রী নিয়ে মাত্র দুইবার আসা-যাওয়া করলেই তেল শেষ হয়ে যায়। এ অবস্থায় আমাদের মোটরসাইকেল চালকদের জন্য সরকার প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল পাওয়া ব্যবস্থা করলে চালকদের উপকার হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)