তুরস্কে নির্মাণশ্রমিক পাঠানোর প্রস্তাব বাংলাদেশের
, ২৫শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯০ শামসী সন , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ভূমিকম্পে প্রাণহানির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। আলাপকালে প্রয়োজনে বাংলাদেশ থেকে নির্মাণশ্রমিক পাঠানোর প্রস্তাব দিয়েছেন ড. মোমেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
টেলিফোনে ড. মোমেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ভূমিকম্পে মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা আন্তরিক সমবেদনা জানাই।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু মোমেনকে ফোন করার জন্য ধন্যবাদ জানান।
ড. মোমেন মেভলুতকে বলেন, আপনাদের সাহায্যের প্রয়োজন হলে আমরা নির্মাণশ্রমিক পাঠাতে পারি। আপনাদের যা প্রয়োজন আমাদের জানান, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।
তিনি মেভলুতকে জানান, বাংলাদেশ আগে পাঠানো দুই হাজার তাঁবু ছাড়াও দেশটিকে আরও ১০ হাজার তাঁবু পাঠাচ্ছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ আছে। সুতরাং আমাদের যদি কিছুর প্রয়োজন হয়, তবে আমরা বিনা দ্বিধায় আপনাদের জানাবো।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকারের আন্তরিক শোক-সংহতি বার্তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
মেভলুত আহত বাংলাদেশি নাগরিকদের জন্য দুঃখ প্রকাশ করেন। তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)