তুরস্কে ভূমিকম্প:
আরেক এলাকায় উদ্ধার অভিযানে যাচ্ছে বাংলাদেশ দল
, ২৫শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯০ শামসী সন , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
তুরস্কের আদিয়ামান শহরে উদ্ধারকাজ শেষ করে পার্শ্ববর্তী হাতায়া প্রদেশে যাচ্ছেন বাংলাদেশের উদ্ধারকারী দলের সদস্যরা। তুরস্কে অবস্থান করা বাংলাদেশের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম বা সম্মিলিত উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালা করবেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এই তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখা প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান সিকদার।
তিনি বলেন, ফায়ার সার্ভিনের উদ্ধারকারী দলের মিডিয়া কো-অর্ডিনেটর উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান জানিয়েছেন গতকাল সকাল ১০টায় হাতায়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ টিম। আদিয়ামান সিটি থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত হাতায়া প্রদেশ। সেখানে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের উদ্ধারকাজ পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।
সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল টিমের সদস্যরাও হাতায়া যাচ্ছেন বলে জানান তিনি।
গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া এবং তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আকস্মিক এ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, স্থাপনা ধ্বংস এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে নাগরিক সুবিধাসমূহ ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক বিপর্যয় দেখা দেয়।
ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজার গ্রুপের (আইএনএসএআরএজি) নীতিমালার আলোকে ২৪ জন সেনাসদস্য ও ১২ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যের সমন্বয়ে ৩৬ সদস্যের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ গত ৮ ফেব্রুয়ারি তুরস্কে যান। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর দুটি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদিসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়া জন্য যান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)