তুরস্কের ভূমিকম্পে সতর্ক করতে ব্যর্থ হয়েছিল গুগল
আল ইহসান ডেস্ক:
গুগল স্বীকার করেছে, ২০২৩ সালে তুরস্কে প্রলয়ঙ্করী ভূমিকম্প চলাকালে তাদের ভূমিকম্প পূর্বাভাস ব্যবস্থা সঠিকভাবে মানুষকে সতর্ক করতে ব্যর্থ হয়েছে। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ৯৮ মাইলের মধ্যে থাকা ১ কোটি মানুষের কাছে গুগলের সর্বোচ্চ মাত্রার সতর্কবার্তা পাঠানো যেত- যা মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে সর্বোচ্চ ৩৫ সেকেন্ড সময় দিতে পারত। কিন্তু, প্রথম ৭.৮ মাত্রার ভূমিকম্পের সময় কেবল ৪৬৯টি “ব্যবস্থা গ্রহণ” সতর্কবার্তা পাঠানো হয়েছিল।
গুগল জানিয়েছে, অর্ধলাখ মানুষকে নীচু স্তরের সতর্কবার্তা পাঠানো হয়েছিল, যা “হালকা কম্পন”-এর জন্য ডিজাইন করা হয়েছে। একে ব্যবহারকারীদের সামনে এতটা জোরালোভাবে হাজির করা হয়নি।
টেক জায়ান্টটি এর আগে বলেছিল যে, এই সিস্টেম “ভালোভাবে কাজ করেছে”। অথচ এই সিস্টেমটি অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করে, যা তুরস্কের ৭০ শতাংশের বেশি ফোনে ব্যবহৃত হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।