তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবিপ্রবির একাডেমিক সহযোগিতার নতুন সম্ভাবনা
তুরস্কের সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রতিনিধিদলের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ইরাসমাস প্লাস কে-এ ১৭১ মোবিলিটি কর্মসূচির আওতায় নোবিপ্রবি সফরে আসা প্রতিনিধিদলটি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ইরাসমাস প্লাস মোবিলিটি কর্মসূচির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও পেশাগত জ্ঞান আদান-প্রদান সহজ হবে। ফলে নোবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি ভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক কর্মসূচি দুই প্রতিষ্ঠানের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ ও গবেষণায় নতুন সুযোগ তৈরি করতে পারে।
সাক্ষাতে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন, ইন্টারন্যাশনাল কোলাবরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শিবলুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রতিনিধিদলে ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলমান হিজাল, ছাত্র পরামর্শ বিভাগের প্রধান হাসান তুর্ক এবং সহকারী অধ্যাপক ড. এ এফ এম. শোয়াইব আখতার।
নোবিপ্রবি সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন। মোবিলিটি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় নোবিপ্রবির পক্ষ থেকে তাদের সনদও প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইরাসমাস প্লাস কে-এ ১৭১ মোবিলিটি কর্মসূচির আওতায় এ সফর অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিটির মাধ্যমে নোবিপ্রবি ও সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)