তুমব্রু সীমান্তে মিয়ানমারের ভারী মর্টার শেল, আতঙ্ক
বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার সীমান্তের জিরো পয়েন্টে মিয়ানমারের ভারী একটি মর্টার শেল পড়েছে। এতে ওই স্থানে প্রায় ১০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গত সোমবার সন্ধ্যায় তুমব্রু সীমান্তের ৩৪ নম্বর সীমান্ত পিলার এলাকার জিরো পয়েন্টে মর্টার সেলটি পড়ে।
এছাড়াও হেলিকপ্টার থেকে গুলি, স্থলভাগ থেকে দফায় দফায় ছোঁড়া গুলির কারণে কাজ বন্ধ রেখেছেন বাংলাদেশ সীমান্তের চাষীরা। এমন পরিস্থিতিতে ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচটি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার-নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষে মিয়ানমার জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে গত এক সপ্তাহ ধরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে চলছে। চলছে সীমান্ত ঘেঁষে ওপারে কামানের গোলা নিক্ষেপের পাশাপাশি বিমান থেকে গোলা বর্ষণের ঘটনা। সোমবার সন্ধ্যায়ও ৩৪,৩৫, ও ৩৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারী অস্ত্র ও মর্টার সেল বিষ্ফোরণের শব্দ শোনা গেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, ঘুমধুম ও তুমব্রু সীমান্তে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত মিয়ানমারের সীমান্ত এলাকার অভ্যন্তরে গোলাগুলির কোনো শব্দ পাওয়া যায়নি। তবে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সীমান্তের ওপরে গুলির শব্দ পাওয়া গেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দের কারণে নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকার মাদ্রাসাসহ আটটি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।