তীব্র যানজট-গরমে সড়কে হাঁসফাঁস অবস্থা
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৬ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৩ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, তেজগাঁও লাভ রোডের মুখ থেকে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির সামনে দিয়ে সাতরাস্তার মোড় পর্যন্ত তীব্র যানজট। লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতরের সড়ক, আমাদের সময় পত্রিকার পাশের সড়কেও যানজট। লাভ রোডের মুখ থেকে মগবাজারমুখী মূল সড়কে তীব্র যানজটের কারণে পরিস্থিতি সকাল থেকেই বেসামাল অবস্থা। তীব্র রোদ আর গরমের কারণে যানজটে আটকা যাত্রীদের জনভোগান্তি চরমে উঠলেও সাতরাস্তা মোড় গতিশীল করতে পারছিল না ট্রাফিক পুলিশ।
সম্মতি ছাড়া রাজধানীর কোনো রাস্তা কাটাকাটি ও খোঁড়াখুঁড়ি করা যাবে না বলে গত ১২ মার্চ জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। তখন ডিএমপি থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল, কোনো প্রতিষ্ঠান যদি রাস্তা কাটাকাটি, খোঁড়াখুঁড়ির শর্ত ভঙ্গ করে মহানগরীতে যান চলাচলে বিঘœ ঘটায়, তাহলে সংশ্লিষ্ট কাজ বন্ধ করাসহ ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, গত রমজানের আগেই এই সড়কে জিটুজি প্রজেক্টের অধীনে ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইনের কাজ শুরু করার কথা ছিল ডিপিডিসির। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ও রমজানে জনভোগান্তির শঙ্কায় কাজ বন্ধ করতে বলেছিল ডিএমপির ট্রাফিক বিভাগ। সেই কাজ আবার গত ৬ এপ্রিল থেকে শুরু করেছে ডিপিডিসি। এফডিসির হাতিরঝিল মোড় থেকে ভূমি অফিসের সামনে পর্যন্ত রাস্তা কাটা সম্পন্ন হওয়ার পরই শুরু হয় যানজট ভোগান্তি। মাঝে তিনদিন কাজ বন্ধও করে দিয়েছিল ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিপিডিসির কাজের কারণে তেজগাঁও-মগবাজার সড়কে চলাচল করা যাত্রীদের জনভোগান্তি চরমে। কিন্তু বিকল্প রাস্তা না থাকায় কিছুই করা যাচ্ছে না বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার(এডিসি) তানিয়া সুলতানা বলেন, ডিপিডিসির কাজ চলছে। তারা রাস্তা কাটছে। ভূমি অফিসের কাছেই রাস্তা কাটা পড়েছে। সঙ্গত কারণে ফ্লাইওভারে উঠতে যানবাহনগুলোকে বেগ পেতে হচ্ছে। যানজট দীর্ঘ হচ্ছে। বিকল্প রাস্তা নেই। যে কারণে যানজট হলে অবস্থা বেসামাল হচ্ছে। একদিকে বন্ধ করলে আরেকদিকে প্রভাব পড়ছে। আবার একদিকের যানবাহন আরেকদিকে চালালে সেখানে চাপ বেড়ে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)