পাকিস্তানের সাধারণ নির্বাচন:
তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস, এবার এগিয়ে নওয়াজ শরীফ
, ২৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ তাসি’, ১৩৯১ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পাকিস্তানে স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর দীর্ঘ ১১-১২ ঘণ্টা অতিবাহিত হলেও ফলাফল ঘোষণা বন্ধ ছিল। অবশেষে (৯ ফেব্রুরারি) সকাল থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে।
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের লাইভ প্রতিবেদনে এখন পর্যন্ত ২৩টি আসনের ফলাফল জানানো হয়েছে। এরমধ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নয়টি আসন পেয়েছে।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত সাতটি আসন পেয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পাঁচটি আসনে জয় পেয়েছে। অন্যান্য দলগুলো দুইটি আসনে জয়লাভ করেছে।
অন্যদিকে আলজাজিরার লাইভ প্রতিবেদনে পাকিস্তানের ভোটের ফলাফলে বলা হয়েছে, ৩৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পিএমএল-এন পেয়েছে ১৪টি আসন, স্বতন্ত্র প্রার্থী পেয়েছে ১২টি, পিপিপি ৯ এবং অন্যান্য দল দুইটি। স্বতন্ত্রদের বেশিরভাগ ইমরান সমর্থিত।
ডনের খবরে বলা হয়েছে, গত বৃহষ্পতিবার পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৫ আসনে ভোট হয়। নির্বাচনের আগে সন্ত্রাসীদের হামলায় একজন প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়।
দেশটিতে কোনো দলকে এককভাবে সরকার গঠন করতে চাইলে ১৩৪টি আসনে জিততে হবে। এর আগে পিটিআই দাবি করে, নির্বাচনের ফলাফল পাল্টে দিতেই বিলম্ব করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)