তীব্র খাদ্য সংকটের মুখোমুখি ব্রিটেন
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ৩০ মার্চ, ২০২৩ খ্রি:, ১৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী। ক্রমবর্ধমান ব্যয় আর অপ্রত্যাশিত আবহাওয়া দেশটির অভ্যন্তরীণ উৎপাদনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যে কারণে দেশটিতে খাদ্য ঘাটতি তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমদানি ব্যাহত হওয়ায় ব্রিটেনের নাগরিকরা সবজির ঘাটতির মুখোমুখিও হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশেষজ্ঞরা।
উত্তর আফ্রিকায় ফসলের উৎপাদনে ব্যাঘাত ঘটায় ব্রিটেনে খাদ্যশস্য ও সবজি সরবরাহ কমে গেছে। গত কয়েক সপ্তাহে ব্রিটিশ ক্রেতারা টমেটো, শসা এবং মরিচের ঘাটতির মুখোমুখি হয়েছে।
চলতি বছর যুক্তরাজ্যে সালাদের বিভিন্ন ধরনের উপাদানের উৎপাদন রেকর্ড সর্বনিম্নে নামতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। ব্যয়বহুল জ্বালানির কারণে ব্রিটিশ উৎপাদকরা গ্রিনহাউসে ফসল রোপণে বাধা পাওয়ায় উৎপাদন হ্রাস হওয়ার এই শঙ্কা দেখা দিয়েছে।
চলমান এই কঠিন পরিস্থিতি ব্রিটেনে খাদ্য মূল্যস্ফীতিকে এমন এক স্তরে ঠেলে দিয়েছে, যা গত প্রায় ৫০ বছরেও দেশটিতে দেখা যায়নি।
বাজার গবেষক কান্তারের শিল্প তথ্য-উপাত্তে দেখা যায়, যুক্তরাজ্যে গত চার সপ্তাহের মধ্যে মুদিপণ্যের মূল্যস্ফীতি রেকর্ড সাড়ে ১৭ শতাংশে পৌঁছেছে। মূল্যস্ফীতির এই রেকর্ড দেশটির নীতিনির্ধারকদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গ্রীষ্মকালীন খরা এবং শীতের তুষারপাতের কারণে দেশটির কৃষক, কৃষক ইউনিয়ন এবং দোকানের মালিকরা সামনে আরও ঘাটতি দেখা দিতে পারে বলে সতর্ক করেছে।
গত বছর দেশটির সুপারমার্কেটগুলো রেশনিং পদ্ধতিতে ডিম বিক্রি করতে বাধ্য হওয়ার পর এবছর খাদ্য ঘাটতির এই সতর্কবার্তা দেওয়া হলো। ব্রিটেনের আপেল ও নাশপাতি চাষীরাও বলেছে, বাগান রক্ষণাবেক্ষণের অভাবে পর্যাপ্ত গাছ লাগানো যাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)