তিস্তা মহাপরিকল্পনার গণশুনানি শুরু, চলবে ৫দিন
, ৯ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ আশির, ১৩৯২ শামসী সন , ১০ মার্চ, ২০২৫ খ্রি:, ২৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
উত্তরাঞ্চলের ৫ জেলায় তিস্তাপাড়ে শুরু হয়েছে গণশুনানি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চায়না পাওয়ার ও পানি উন্নয়ন বোর্ড গণশুনানির মাধ্যমে মহাপরিকল্পনার সমীক্ষা চুড়ান্ত করবেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) থেকে আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) পর্যন্ত ৫ দিন টানা চলবে এই গণশুনানি।
পাঁচদিন ব্যাপী গণশুনানির মধ্যে প্রথম দিন ছিলো গাইবান্ধায়, দ্বিতীয় দিন সোমবার (১০ মার্চ) রংপুরে, তৃতীয় দিন মঙ্গলবার (১১ মার্চ) লালমনিরহাটে, চতুর্থ দিন বুধবার (১২ মার্চ) নীলফামারীতে ও পঞ্চম ও শেষ দিন বৃহস্পতিবার (১৩ মার্চ) কুড়িগ্রাম জেলার স্ব-স্ব জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি গণশুনানি অনুষ্ঠিত হবে।
এই গণশুনানিতে চীনের পাওয়ার চায়না কোম্পানির প্রতিনিধিরা তিস্তা নিয়ে করা তাদের পূর্বের সমীক্ষা তুলে ধরবে। যেখানে সরাসরি মত-দ্বিমত প্রকাশ করবে তিস্তা পাড়ের বাসিন্দা ছাড়াও তিস্তা নিয়ে কাজ করছে এমন ব্যক্তি প্রতিষ্ঠান। এখানে বিশেষ করে গুরুত্ব পাবে তিস্তাপাড়ের বাসিন্দাদের চাওয়া পাওয়া।
অধিকারকর্মীদের প্রত্যাশা অন্তবর্তী সরকারের হাত ধরেই ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে। তারা বলছেন চলতি বছরের গত ৯ ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষায় করণীয় রংপুরের কাউনিয়ায় বিশেষ গণশুনানিতে পানি সম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলে,- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে একমাত্র তিস্তা অববাহিকার বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর। ২০২৫ সালের ডিসেম্বরে মধ্যে তা চূড়ান্ত করা হবে। কি থাকবে কি থাকবে না এটা শুনার জন্য পানি উন্নয়ন বোর্ড চীনের পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে ও শুনবে। তার বক্তব্যের এক মাস পর তিস্তা মহাপরিকল্পনার সমিক্ষা চুড়ান্ত করতে প্রথমবারের মতো তিস্তা অববাহিকার পাঁচ জেলায় হতে যাচ্ছে এই গণশুনানি।
পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তা নদী পাড়ের বাসিন্দাদের ভাবনা চিন্তা গুরুত্ব পাবে এই মহাপরিকল্পনায়। কী থাকবে, কী থাকবে না তা নিয়েও আলোচনা হবে এই গণশুনানিতে।
পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, জনগণ তাদের মতামত, তাদের কি প্রয়োজন কি প্রয়োজন নেই তা পাওয়ার চায়না কোম্পানির কাছে তুলে ধরবে। চায়না পাওয়ার ইতোমধ্যে যে সমীক্ষা পরিচালনা করেছেন সেখানে তা যুক্ত করা হবে এবং তা নিয়ে তারা আবার স্ট্যাডি করবে।
অন্তবর্তী সরকারের এমন উদ্যোগে ইতিবাচক হিসেবে দেখছে অধিকারকর্মীরা। তারা বলছেন ভারতের এক তরফা পানি প্রত্যাহারে চরম হুমকিতে পড়েছে তিস্তা অববাহিকার দুই কোটি মানুষের জীবন জীবিকা। এমন পরিস্থিতি থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তুলে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে দাবি করে। তাই প্রত্যাশা- ভূ-রাজনৈতিক দ্বৈরথ কাটিয়ে অন্তবর্তী সরকারের হাত ধরে আলোর মুখ দেখুক তিস্তা মহাপরিকল্পনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












