তিন সপ্তাহে এলো সাড়ে ২৮ হাজার কোটি টাকার প্রবাসী আয়
, ০৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চলতি জানুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহে ২৩৩ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৪৩৮ কোটি টাকার বেশি।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এবার ২১ দিনে আসা এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের চেয়ে ৮২ কোটি ৭০ লাখ ডলার বেশি। গত জানুয়ারির প্রথম ২১ দিনে এসেছিল ১৫০ কোটি ৪০ লাখ ডলার। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে আবারও প্রবাসী আয়ে রেকর্ড গড়তে পারে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে এসেছিল সেটি। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার মাস। আর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটিও ছিল গত বছরের মে মাসে। এসেছিল ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীতাকুন্ডে গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী গ্রেফতার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী’
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হারিয়ে যাওয়া ৫০ মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চুরির অভিযোগে মারধর, ‘অপমান সইতে না পেরে’ অটোচালকের বিষপান
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ’
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বেতন, ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে’
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ যারা
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাড়তে পারে ঈদের ছুটি, প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুখোশের আড়ালে এক মহা দুর্নীতিবাজ গভর্নর -‘নগদ’ ধ্বংসের নেপথ্যে বিতর্কিত ভূমিকা
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)